আন্তর্জাতিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগে চাপে মোদি সরকার, তরুণদের আন্দোলন ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


শিক্ষামন্ত্রীর পদত্যাগে চাপে মোদি সরকার, তরুণদের আন্দোলন ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ

ছবি: সংগৃহীত


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের শাসনামলে সবচেয়ে বড় গণবিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি এমন এক সরকারের জন্য বড় ধাক্কা, যারা দীর্ঘদিন ধরে শক্তিশালী রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং জনমত ব্যবস্থাপনার ভাবমূর্তি ধরে রেখেছিল।

মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন দ্রুতই দেশব্যাপী ছড়িয়ে পড়ে। প্রশ্নপত্র ফাঁসের কারণে প্রায় ২০ লাখ পরীক্ষার্থীকে পুনরায় পরীক্ষা দিতে হয়। এ ঘটনার পর কয়েকজন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাও জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে।

আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং জাতীয় পরীক্ষাব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করা। শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্দোলন নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে শুক্রবার রাতে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি তরুণদের ‘গঠনমূলক পরামর্শের’ জন্য ধন্যবাদ জানান। আন্দোলনকারীরা এই বক্তব্যকে পর্যাপ্ত মনে না করে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও জোরালো প্রচারণা চালান।

পরদিন শনিবার দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যেও আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়ে। বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের ব্যাপক সক্রিয়তা সরকারের প্রচলিত প্রচারণা কৌশলকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে।

দীর্ঘদিন ধরে বিজেপি শক্তিশালী সাংগঠনিক কাঠামো এবং ডিজিটাল প্রচারণার মাধ্যমে জনমত গঠনে সফল হলেও এবার লাখো তরুণের তৈরি মিম, ভিডিও ও অনলাইন প্রচারণা সরকারের সেই প্রভাবকে দুর্বল করে দেয়। মোদির ভিডিও বার্তাও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হয়।

আন্দোলনের সময় মূলধারার কয়েকটি টেলিভিশন চ্যানেলের ভূমিকা নিয়েও বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, শুরুতে তারা আন্দোলনের সংবাদকে গুরুত্ব দেয়নি এবং পরে বিক্ষোভকারীদের সঙ্গে বিদেশি শক্তি বা পাকিস্তানপন্থি গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ প্রচার করে। এর জবাবে আন্দোলনকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দাবি প্রত্যাখ্যান করে এবং কিছু সংবাদমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।

ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক অশুতোষ বর্ষ্ণির মতে, পরিস্থিতি সামাল দেওয়ার মতো কার্যকর বিকল্প না থাকায় সরকার শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে। তার ভাষ্য, এই আন্দোলনের মাধ্যমে প্রথমবারের মতো মোদি সরকার রাজনৈতিক বয়ান এবং জনমত নিয়ন্ত্রণে দৃশ্যমান চ্যালেঞ্জের মুখে পড়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী মোদির ঘনিষ্ঠ ও বিশ্বস্ত মন্ত্রীদের একজন ছিলেন। তার পদত্যাগ বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে এবং সরকারের অন্যান্য সদস্যদের মধ্যেও রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করতে পারে।

এর আগে বিজেপি একাধিক গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে সাফল্য অর্জন করে নিজেদের অবস্থান শক্তিশালী করেছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারালেও জোট সরকার গঠন করে ক্ষমতায় থাকতে সক্ষম হয় দলটি। তবে নতুন এই তরুণ আন্দোলন বিরোধী রাজনীতিকেও নতুন গতি দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী দল আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানায়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শিক্ষার্থীদের সমর্থনে বিক্ষোভে অংশ নিলে পুলিশের বাধার মুখে পড়েন। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় থাকা বিরোধী রাজনীতির জন্য এই আন্দোলন নতুন রাজনৈতিক সুযোগ তৈরি করেছে।

বিশেষজ্ঞদের মতে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি আন্দোলনের সূচনা হলেও এর পেছনে রয়েছে তরুণদের দীর্ঘদিনের ক্ষোভ-বেকারত্ব, সীমিত কর্মসংস্থান, স্থবির মজুরি এবং শিক্ষাব্যবস্থার নানা সংকট। আগামী দিনে এই আন্দোলন কতটা সংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয়, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

বিশ্লেষকদের ধারণা, উত্তর প্রদেশের আসন্ন নির্বাচন এবং ২০২৯ সালের জাতীয় নির্বাচনে এই আন্দোলনের প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে। আন্দোলনের নেতারাও জানিয়েছেন, তাদের কর্মসূচি শেষ হয়নি; বরং এটি একটি দীর্ঘমেয়াদি সামাজিক ও রাজনৈতিক উদ্যোগের সূচনা। তাদের লক্ষ্য তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং শিক্ষা ও গণতান্ত্রিক ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার নিশ্চিত করা।


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১ ঘন্টা আগে


বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...

৮ ঘন্টা আগে


নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান

মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...

১৩ ঘন্টা আগে


রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom