আন্তর্জাতিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগে যন্তর মন্তরে উল্লাস, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির

আন্তর্জাতিক ডেস্ক

১০ দিন আগে


শিক্ষামন্ত্রীর পদত্যাগে যন্তর মন্তরে উল্লাস, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির

ছবি: সংগৃহীত


ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পর রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। যন্তর মন্তরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা উল্লাস প্রকাশ করছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, অনেক আন্দোলনকারী ‘চাক দে ইন্ডিয়া’ গান গেয়ে আনন্দ উদযাপন করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর প্রকাশের পর যন্তর মন্তরে আন্দোলনকারীদের উপস্থিতি আরও বেড়েছে।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) এক বিবৃতিতে জানায়, তাদের চার দফা দাবির মধ্যে একটি পূরণ হয়েছে। তবে শিক্ষার্থীদের ক্ষতিপূরণ, প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনাসহ বাকি দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। তাই আন্দোলন অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের পদত্যাগ-পরবর্তী উদযাপনের একটি ভিডিও প্রকাশ করে সংগঠনটি লিখেছে, ‘গণতন্ত্রের জয় হয়েছে।’

শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রতিক্রিয়ায় অভিজিৎ দীপকে বলেন, ‘ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এটি প্রমাণ করে, আপনি যদি ভয় না পান এবং সরকারের সামনে মাথা নত না করেন, তাহলে জবাবদিহি নিশ্চিত করা সম্ভব। গণতন্ত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’

‘ভারতের তরুণদের বিজয়’

কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে. সি. বেনুগোপাল শিক্ষামন্ত্রীর পদত্যাগকে ভারতের তরুণদের বিজয় হিসেবে অভিহিত করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘তরুণদের ঐক্যবদ্ধ আন্দোলনই অযোগ্য, দুর্নীতিগ্রস্ত এবং দায়ী শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেছে। এটি জনগণের জয় এবং জবাবদিহির দাবিতে লড়াই করা সবার বিজয়।’

তিনি আরও বলেন, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে আসার পর থেকেই কংগ্রেস, বিশেষ করে রাহুল গান্ধী, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন। বিরোধী দলগুলোও এ দাবিতে ঐক্যবদ্ধ ছিল।

বেনুগোপালের মতে, আন্দোলনকারীদের বাকি দাবির মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের শাস্তি এবং শিক্ষার্থীদের প্রতি সরকারের আচরণের জন্য প্রধানমন্ত্রীর প্রকাশ্য ক্ষমা প্রার্থনা।

‘তরুণদের শক্তির বড় বিজয়’

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ারও শিক্ষামন্ত্রীর পদত্যাগকে ‘তরুণদের শক্তির বড় বিজয়’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যন্তর মন্তরে টানা ২৮ দিন ধরে তরুণদের যে সংগ্রাম ও দৃঢ়তা দেখা গেছে, তা প্রশংসার দাবিদার। এই আন্দোলন সরকারের ওপর নৈতিক চাপ সৃষ্টি করেছে এবং শেষ পর্যন্ত জবাবদিহি নিশ্চিত করতে সক্ষম হয়েছে।’

আন্দোলন দমনের চেষ্টা না করার আহ্বান

এদিকে আম আদমি পার্টি (এএপি) কেন্দ্রীয় সরকারের প্রতি শিক্ষার্থী আন্দোলন দমনের চেষ্টা না করার আহ্বান জানিয়েছে।

দলের জ্যেষ্ঠ নেতা গোপাল রাই বলেন, বিহারের পাটনা ও গুজরাটে গ্রেপ্তার হওয়া ছাত্রনেতাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

তিনি অভিযোগ করেন, সরকার একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নিচ্ছে।

গোপাল রাই বলেন, ‘যদি আন্দোলন দমন করার চেষ্টা করা হয়, তাহলে এটি আরও বিস্তৃত হয়ে সারাদেশে ছড়িয়ে পড়বে। এসব পদক্ষেপ আন্দোলনকারীদের কণ্ঠরোধের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।’


মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...

৮ ঘন্টা আগে


স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...

১১ ঘন্টা আগে


‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...

১ দিন আগে


বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক

ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom