শিক্ষা

শিক্ষার মানোন্নয়নে জাতীয়করণের বিকল্প নাই-জাতীয় শিক্ষক ফোরাম

নিজস্ব প্রতিবেদক

১৫ মাস আগে


শিক্ষার মানোন্নয়নে জাতীয়করণের বিকল্প নাই-জাতীয় শিক্ষক ফোরাম

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান বলেছেন, দেশের প্রায় ৯০ ভাগ শিক্ষার্থী বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে।
এ সকল প্রতিষ্ঠানের শিক্ষকগণ যে পরিমাণ সরকারি বেতন ভাতাদি পেয়ে থাকেন; তা দিয়ে এই দ্রব্যমূল্যের বাজারে জীবনযাপন করা কোনভাবেই সম্ভব নয়। 
শিক্ষকগণ জাতি গড়ার কারিগর।তারা যদি স্বাভাবিক জীবন পরিচালনা করতে না পারেন, তাহলে শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ে। এর প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর।অতএব, শিক্ষকদের জীবন-মানের উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের বিকল্প নেই।
আজ ০৯ আগস্ট'২৫ ইংশনিবার জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী ফোরামের   মাসিক সভায় তিনি উপর্যুক্ত কথা বলেন।

জাতীয় শিক্ষক ফোরাম এর পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাও. এবিএম জাকারিয়া, ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ আসাল উদ্দিন, ড. মাসুম রব্বানী আল আযহারী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম জাহিদ তিতুমীর, প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল আমির হোসাইন, দফতর সম্পাদক প্রভাষক আবু তাহের, কেন্দ্রীয় সদস্য প্রভাষক  সুমন, প্রভাষক ওমর ফারুক,মুফতি রুহুল আমিনসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।


এইচএসসি পাস করলেন ছাত্রদল নেতা শাহজাহান খানের ছেলে মাহি
এইচএসসি পাস করলেন ছাত্রদল নেতা শাহজাহান খানের ছেলে মাহি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে মাহি। ছেলের এমন সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাত্রদল নেতা শাহজাহান খান। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের...

২৫ দিন আগে


এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১ নভেম্বর ফি ১৫০ টাকা
এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১ নভেম্বর ফি ১৫০ টাকা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ ছাড়া অনেক শিক্ষার্থী প্রত্যাশা অনুযায়ী ফল পাননি। এসব শিক্ষার্থী চাইলে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।আবেদনের প্রক্রিয়া ও ফি পরিশোধের বিস্তারিত নিয়ম জানিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ফল পুনর্নিরীক্ষণের...

২৫ দিন আগে


এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জিপিএ-৫ পেলেন ৪০ হাজার
এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জিপিএ-৫ পেলেন ৪০ হাজার

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার কিছু আগে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ...

২৬ দিন আগে


সম্প্রীতির বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনলেন জবি শিক্ষার্থীরা
সম্প্রীতির বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনলেন জবি শিক্ষার্থীরা

হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ অক্টোবর) ঘোষিত গরুভোজ কর্মসূচিকে কেন্দ্র করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জানান, মুসলিম শিক্ষার্থীদের জন্য গরু এবং সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য খাসি কেনার মধ্য দিয়ে তাঁরা পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা দিতে...

১ মাস আগে

Dr.Mahfuzul Alom