শিক্ষার্থীদের এক বছর বিনা মূল্যে গুগল এআই প্রো ব্যবহারের সুযোগ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে শিক্ষার্থীদের জন্য এক বছরের বিনা মূল্যে গুগল এআই প্রো ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল। ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচির আওতায় এ সুবিধা পেতে শিক্ষার্থীদের নিজেদের শিক্ষার্থী পরিচয়ের প্রমাণ দিতে হবে।
এই অফারের আওতায় শিক্ষার্থীরা জেমিনাইয়ের বাড়তি ব্যবহারসীমা, ৪০০ জিবি ক্লাউড স্টোরেজসহ বিভিন্ন সুবিধা পাবেন। পড়াশোনার জন্য নোট, সিলেবাস ও শিক্ষামূলক কনটেন্ট বিশ্লেষণের সুবিধাও থাকছে।
কারা পাবেন এই সুবিধা
বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই অফারের জন্য আবেদন করতে পারবেন। এজন্য প্রয়োজন হবে—
- নিজস্ব জিমেইল অ্যাকাউন্ট
- স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণ
- বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র
- বয়স ১৮ বছরের বেশি হওয়া
যেভাবে অফারটি নেওয়া যাবে
ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে লগইন করে Google One Student Page-এ গিয়ে ‘Get Student Offer’ অপশনে ক্লিক করতে হবে। এরপর দেশ হিসেবে Bangladesh নির্বাচন করে বিশ্ববিদ্যালয়ের নাম ও প্রয়োজনীয় তথ্য দিতে হবে। শিক্ষার্থী পরিচয় যাচাইয়ের পর অফারটি চালু করা যাবে।
পড়াশোনায় জেমিনাইয়ের নতুন সুবিধা
শিক্ষার্থীরা নিজেদের ক্লাসের নোট ও সিলেবাস আপলোড করলে জেমিনাই সেগুলো বিশ্লেষণ করে ব্যক্তিগত পড়ার নোট, ছোট শিক্ষামূলক পাঠ ও কুইজ তৈরি করতে পারবে। পাশাপাশি জটিল বিষয় বোঝাতে ইন্টারঅ্যাকটিভ ভিজ্যুয়ালাইজেশন, ত্রিমাত্রিক সিমুলেশন ও তথ্যের টেবিল তৈরির সুবিধাও থাকবে।
এ ছাড়া জেমিনাই লাইভ ও ডিপ রিসার্চ সুবিধাও শিক্ষার্থীদের জন্য যুক্ত করা হচ্ছে।
গুগলের এই শিক্ষার্থী অফার ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত গ্রহণ করা যাবে। যোগ্য শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অফারটি যাচাই করে নেওয়ার সুযোগ রয়েছে।
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
৫ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
৭ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
৭ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
২০ ঘন্টা আগে
