শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের রাজনীতি কখনো সফল হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইতিহাস সাক্ষী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবারই শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে। শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের রাজনীতি কখনো সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের রাজনীতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। বগুড়াকে এমন একটি জেলায় পরিণত করতে হবে, যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, ধর্ষণ ও অন্যায়ের কোনো স্থান থাকবে না। পরিবর্তন কোনো এমপি বা মন্ত্রীর মাধ্যমে নয়, সাধারণ মানুষের হাত ধরেই আসবে।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও মাদকের আসর চলছে। ব্যবসায়ীরা নিয়মিত চাঁদাবাজির শিকার হলেও ভয়ের কারণে প্রতিবাদ করতে পারছেন না। তিনি বলেন, “ভয় পাওয়ার একমাত্র সত্তা মহান আল্লাহ। অন্যায়-অবিচারের বিরুদ্ধে সবাইকে সাহসের সঙ্গে দাঁড়াতে হবে।”
সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, ভারত সীমান্তে বাংলাদেশকে নিয়ে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। সীমান্ত হত্যা, পুশইন ও দুর্নীতির মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে আলোচনা না হওয়াকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।
নারীর অবদানের কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের অর্থনীতিতে গার্মেন্টস খাতে কর্মরত লাখো নারীর অবদান অনস্বীকার্য। তাদের শ্রমেই দেশের অর্থনীতির একটি বড় অংশ সচল রয়েছে। তাই সমাজে মা-বোনদের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, পেশিশক্তি, অস্ত্র ও ভয়ভীতির রাজনীতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। নতুন বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবিকতা ও জবাবদিহিতার বাংলাদেশ, যেখানে কোনো নির্যাতিত মানুষ থাকবে না, কেউ না খেয়ে থাকবে না এবং দুর্নীতির কোনো সুযোগ থাকবে না।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সৎ, যোগ্য এবং গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে আনতে হবে। নির্বাচিত হওয়ার পর কেউ যদি জনগণের সঙ্গে প্রতারণা করে বা দুর্নীতিতে জড়িয়ে পড়ে, তাহলে এনসিপি তার দায় নেবে না; বরং জনগণের পক্ষেই অবস্থান নেবে।
বগুড়াবাসীর প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, পুরোনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন প্রজন্মের ওপর আস্থা রাখতে হবে। সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমেই বৈষম্য, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
৯ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
