শিক্ষার্থীদের ওপর টিয়ারগ্যাস ও লাঠিচার্জ গণতান্ত্রিক নয়: রাহুল গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘নিজেদের ন্যায্য অধিকারের দাবিতে’ রাজপথে নেমেছেন বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ কোনোভাবেই গণতান্ত্রিক আচরণ নয় এবং এটি ভারতের রাজনৈতিক সংস্কৃতিরও পরিপন্থী।
সরকারি চাকরির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, প্রযুক্তিগত ত্রুটি এবং অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে সোমবার সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করে ককরোচ জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বাধীন হাজার হাজার আন্দোলনকারী। কর্মসূচি চলাকালে দিল্লি পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
ঘটনার পর প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, “শিক্ষার্থীরা যা করছে, তাতে কোনো ভুল নেই। কিন্তু সরকার ও পুলিশের আচরণ অত্যন্ত নিন্দনীয়। শিক্ষার্থীদের ওপর টিয়ারগ্যাস ছোড়া, লাঠিচার্জ করা গণতান্ত্রিক নয়। এটি ভারতের পথ নয় এবং কখনোই হওয়া উচিত নয়।”
একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের অভিযান ও শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষই তরুণ এবং দিল্লির রাজপথে যারা নেমেছে তারা কোনো অপরাধী নয়; তারা একটি সম্মানজনক, ন্যায্য ও কার্যকর শিক্ষাব্যবস্থার দাবি জানাচ্ছে।
রাহুল গান্ধীর অভিযোগ, দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। তিনি বলেন, “যেভাবে শিক্ষাব্যবস্থা পরিচালিত হচ্ছে এবং একটি নির্দিষ্ট মতাদর্শের প্রভাব বিভিন্ন প্রতিষ্ঠানে বিস্তৃত হয়েছে, তাতে তরুণদের ক্ষোভ স্বাভাবিক। তাদের দাবিকে সম্মান করা উচিত।”
আন্দোলনের পটভূমিতে রয়েছে মানবাধিকারকর্মী সোনম ওয়াংচুকের অনশন। টানা ২১ দিন অনশনের পর গত শনিবার তাকে জোরপূর্বক হাসপাতালে নেওয়ার ঘটনায় নতুন করে আন্দোলনের গতি বাড়ে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত জনপ্রিয়তা পাওয়া সিজেপি শিক্ষাব্যবস্থা ও বেকারত্বের ইস্যুতে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি প্রশ্ন তোলে, “এটি কি কোনো যুদ্ধক্ষেত্র? শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর কেন টিয়ারগ্যাস ব্যবহার করা হচ্ছে?”
অন্যদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, ‘চলো সংসদ’ কর্মসূচির কোনো অনুমতি দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর কয়েকটি এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়।
এদিকে আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়। সিজেপি জানিয়েছে, তাদের দুই নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করে আন্দোলনের দাবিসংবলিত স্মারকলিপি জমা দিয়েছেন।
জেপি নাড্ডা বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। তিনি দাবি করেন, সরকারের সঙ্গে সংলাপের প্রস্তাব আন্দোলনকারীদের পক্ষ থেকেই এসেছে। একই সঙ্গে তিনি আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
সূত্র: এনডিটিভি
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...
১৬ ঘন্টা আগে
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...
১৯ ঘন্টা আগে
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...
১ দিন আগে
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...
১ দিন আগে
