রাজনীতি

‘শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার ভুলে জাতি বারবার হতাশ হয়েছে’ — চরমোনাই পীর

অনলাইন ডেস্ক

২ মাস আগে


‘শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার ভুলে জাতি বারবার হতাশ হয়েছে’ — চরমোনাই পীর

ছবি: সংগৃহীত


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ভুল নেতৃত্বের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার কারণেই দেশের মানুষ বারবার হতাশার মুখোমুখি হয়েছে। তিনি বলেন, অতীতের প্রতিটি গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের পর এমন শক্তি ক্ষমতায় এসেছে, যাদের কাছে ইসলাম, দেশ ও মানবতা নিরাপদ ছিল না।

রোববার (১৯ জুলাই) রাজধানীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘স্বৈরাচার প্রতিরোধ দিবসে চেতনায় জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, “শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল করার কারণেই জাতির ভাগ্যে বারবার হতাশা নেমে এসেছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ভাগ্য পরিবর্তনের জন্য ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে। ইসলামী শরিয়াহভিত্তিক শাসনই প্রকৃত আদর্শ শাসন।”

জুলাই গণঅভ্যুত্থানে নিজেদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক অস্তিত্ব ঝুঁকির মুখে রেখেও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা রাজপথে ছিলেন। বাইতুল মোকাররম এলাকায় দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সময় তাদের ওপরও গুলি চালানো হয়েছিল।

তিনি বলেন, “আমি তখনই বলেছিলাম, যত শক্তিশালীই হোক না কেন, ফ্যাসিবাদের পতন হবেই। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু যে লক্ষ্য নিয়ে তরুণ প্রজন্ম আন্দোলনে নেমেছিল, সেই লক্ষ্য এখনো পূরণ হয়নি।”

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকায় চরমোনাই পীরের নেতৃত্বে অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলনের সমাবেশ ও মিছিলে পুলিশ গুলি চালিয়ে শতাধিক নেতাকর্মীকে আহত করেছিল।

তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা চলছে, যা অনাকাঙ্ক্ষিত। একই সঙ্গে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব করা হলে তা জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতির পরিপন্থী হবে।

গাজী আতাউর রহমান আরও দাবি করেন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় দেশ, জাতি ও ইসলামের স্বার্থে আবারও রাজপথে নামার ঘোষণা দেন তিনি।

দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এখনো ভারতপন্থী শক্তির প্রভাব রয়েছে বলে তাদের দল মনে করে। তিনি দেশপ্রেমিক ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন বলেন, জুলাই-পরবর্তী সময়ে ক্ষমতায় আসা রাজনৈতিক শক্তিগুলোর আচরণে অতীতের কিছু বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। তিনি জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে যে জনগণ, বিশেষ করে তরুণদের মতামত উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। তিনি জুলাই সনদ দ্রুত কার্যকর এবং জুলাই জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান, ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

৪৯ মিনিট আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

১ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

২ ঘন্টা আগে


তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom