‘শক্তিশালী গণতন্ত্র ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত সম্ভব নয়’: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, সবার অধিকার নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সংস্কারের কোনো বিকল্প নেই। তিনি বলেন, শক্তিশালী গণতন্ত্র, স্বাধীন বিচারব্যবস্থা এবং কার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে উঠলেই সাম্প্রদায়িক সম্প্রীতি টেকসইভাবে নিশ্চিত করা সম্ভব।
শনিবার (১ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘সম্প্রীতির জুলাই: জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “সবার অধিকার নিশ্চিতের জন্য আমরা প্রাতিষ্ঠানিক সংস্কারে জোর দিয়েছি। গণতন্ত্র শক্তিশালী হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে। শক্তিশালী গণতন্ত্র না হলে সম্প্রীতি নিশ্চিত হবে না। বিচারব্যবস্থা স্বাধীন ও নিরপেক্ষ হলে এর সুফল সবাই পাবে।”
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যই বর্তমান আলোচনা ও রাজনৈতিক উদ্যোগ।
নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছে। আন্দোলনের শুরু থেকেই এর অসাম্প্রদায়িক চরিত্র ছিল। এ আন্দোলনে অন্তত নয়জন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য শহীদ হয়েছেন।”
তিনি অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার প্রশ্নকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে।
তার ভাষায়, “ধর্মনিরপেক্ষতার নামে আওয়ামী লীগ বোঝানোর চেষ্টা করত, তারাই অসাম্প্রদায়িক, অন্যরা সাম্প্রদায়িক। নির্বাচনের আগে সংখ্যালঘু সম্প্রদায়কে কেন্দ্র করে প্রচারণা চালানো হতো। এবারও একই ধরনের প্রবণতা দেখা গেছে।”
সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, কোনো একটি রাজনৈতিক দলের ওপর নির্ভরশীল না হয়ে সব দলের সঙ্গে সম্পর্ক রাখা উচিত। এতে তারা নিজেদের অধিকারের প্রশ্নে আরও শক্ত অবস্থান নিতে পারবেন।
জুলাই-পরবর্তী সময়ের সম্প্রীতির প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের পর মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিয়েছে। আমরা চাই না এমন পরিস্থিতি তৈরি হোক। তবে সংকটের সময় আমরা বিভাজনের ঊর্ধ্বে উঠতে পারি—জুলাইয়ে সেটিই প্রমাণ হয়েছে।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। পাশাপাশি অতীতে সংখ্যালঘুদের ওপর হামলা, জমি দখলসহ সব ধরনের নির্যাতনের নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, “বিরোধী দলগুলোর বিরুদ্ধে দমন-পীড়নের পুরোনো সংস্কৃতি আবারও দেখা যাচ্ছে। দেশে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে।”
তিনি বলেন, “জাতীয় ঐক্যের ভিত্তি ছিল সংস্কার, জুলাই সনদের বাস্তবায়ন এবং ন্যায়বিচার নিশ্চিত করা। সরকার যদি এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিত, তাহলে আমরা সহযোগিতা করতে পারতাম। এখনও আমরা মনে করি, জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়ন এবং দেশের রাজনৈতিক-অর্থনৈতিক সংকট মোকাবিলায় সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।”
এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, সেন্ট মেরি ক্যাথেড্রালের পরিচালক ফাদার এলবার্ট টমাস রোজারিও, এনসিপির রাজনৈতিক পরিষদের সদস্য সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৫ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৫ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৪ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
