শ্রেণিকক্ষে ২০ জনের বেশি শিক্ষার্থী নয়, সমান সুযোগের আহ্বান সংসদ সদস্য সাঈদ আল নোমানের
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
বাংলাদেশের বিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে একটি শ্রেণিকক্ষে সর্বোচ্চ ২০ জন শিক্ষার্থী রাখার তাগিদ দিয়েছেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেন, "শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর কারণে পেছনের সারির শিক্ষার্থীরা শিক্ষকের কথা ঠিকমতো শুনতে পারে না। প্রত্যেক শিক্ষার্থীর প্রতি প্রয়োজনীয় মনোযোগ দিতে এবং তাদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে ২০ জনের এই সীমা বজায় রাখা জরুরি।"
গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে আয়োজিত ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুলের ‘অ্যানুয়াল নাইট অ্যান্ড গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ২০২৬’–এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটি ছিল প্রতিষ্ঠানটির প্রথম বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা।
ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান শিক্ষার মূল উদ্দেশ্যের ওপর আলোকপাত করে বলেন:
"শিক্ষার দুটি দিক রয়েছে। একটি হলো আলোকিত সমাজ গঠন, অন্যটি হলো বাস্তব জীবনের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া, যার মাধ্যমে একজন মানুষ জীবিকা নির্বাহ করতে সক্ষম হবে।"
শিক্ষার বৈষম্য দূর করার ওপর জোর দিয়ে এই জনপ্রতিনিধি বলেন, "আমার নির্বাচনী এলাকায় প্রায় ৬৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে আমি বৈঠক করেছি। শুধু একটি বা দুটি বিদ্যালয়ের উন্নতি হলে চলবে না, দেশের সব বিদ্যালয়ের শিক্ষার মান একসঙ্গে উন্নত করতে হবে। শিক্ষাব্যবস্থায় প্ল্যাটফর্ম পাওয়ার ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে, তা দূর করে সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারলেই দেশের মানবসম্পদের সর্বোচ্চ বিকাশ সম্ভব।" এ বিষয়ে জনপ্রতিনিধি এবং শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের আরও গভীরভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সৃজনশীল প্রতিভাকে স্বীকৃতি দেওয়া হয়। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল 'গ্র্যাজুয়েশন সেরিমনি', যেখানে প্রাক্-প্রাথমিক থেকে প্রাথমিক এবং প্রাথমিক থেকে উচ্চতর শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। বর্ণাঢ্য এই আয়োজনে শিক্ষামূলক আলোচনার পাশাপাশি শিক্ষার্থীরা চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা মঞ্চস্থ করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
ড. মো. জিয়াউদ্দীন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম।
অধ্যাপক নাজিম উদ্দিন, উপাচার্য, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি।
সিদ্দিক আহমেদ চৌধুরী, ট্রেজারার, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি।
আবদুল্লাহ আল মামুন চৌধুরী, চেয়ারম্যান, চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
ফজিলাতুন্নেসা সচী, হেড অব স্কুল, ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুল।
হুরাইন সাত্তার, ভাইস প্রিন্সিপাল, ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুল।
মনোজ্ঞ এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ছাড়াও শিক্ষা, প্রশাসন, ব্যবসা ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর অগ্রগতি ও গুণগত মান যাচাই করতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর এসব ছাপাখানা পরিদর্শন করেন তিনি।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ছাপাখানাগুলোতে প্রস্তুত...
১০ ঘন্টা আগে
স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের ১০ শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মেধাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তাদের এই সাফল্য আসে। স্নাতক শেষ করেই...
৪ দিন আগে
ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার
দেশের আকাশে গত শনিবার রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিদ্যালয় ও কলেজে পাঠদান বন্ধ থাকবে। তবে
৬ দিন আগে
কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ
দেশের কওমি মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কওমি মাদরাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে ছয়টি কওমি মাদরাসা বোর্ড ও তাদের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে আগামী সাত দিনের মধ্যে ‘ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার...
৭ দিন আগে
