শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের লড়াইয়ে নামছে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি দুবাইয়ে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সময় অনুসারে রাত ৮:৩০-এ শুরু হবে।
ম্যাচের আগে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের পরাজয় ভুলে তারা সুপার ফোরে নতুন করে শুরু করতে প্রস্তুত। তিনি আরও বলেন, এই ম্যাচে একাদশে কিছু পরিবর্তনের সম্ভাবনা আছে।
গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে টাইগাররা ১৪০ রানের বেশি সংগ্রহ করতে পারেনি, যা শ্রীলঙ্কা ৩২ বল হাতে রেখেই অতিক্রম করে। তবে আবুধাবির সেই ম্যাচের ফলাফলকে অতীত মনে করে এখন বর্তমানের দিকেই মনোযোগ দিচ্ছে বাংলাদেশ দল। টেইট বলেন, "আমরা শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচটি দেখেছি এবং কিছুটা স্নায়ুচাপ ছিল, তবে শেষ পর্যন্ত ভাগ্য আমাদের সহায় হয়েছে। এখন আমাদের নিজেদের কাজটা করতে হবে।"
এদিকে, শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলান কানদাম্বি বাংলাদেশের সঙ্গে তাদের নিয়মিত খেলার কথা উল্লেখ করে বলেন, "গত দুই-তিন মাসে আমরা বাংলাদেশের সঙ্গে প্রায় চার-পাঁচটি ম্যাচ খেলেছি। তাই আমরা তাদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে ভালোভাবে জানি। আশা করি আমাদের খেলোয়াড়রা ভালো করবে।"
সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে শ্রীলঙ্কা অনুশীলনের জন্য খুব বেশি সময় পায়নি। আফগানিস্তানের বিপক্ষে জয় তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
