সারাদেশ

শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের লাঞ্ছিত করার অভিযোগ, বিএনপির অস্বীকার

অনলাইন ডেস্ক

১ মাস আগে


শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের লাঞ্ছিত করার অভিযোগ, বিএনপির অস্বীকার

ছবি: সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দুই জুলাই যোদ্ধা ও এক ছাত্রনেতাকে লাঞ্ছিত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে বিএনপি।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ পরিবার ও জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু (আদর) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে এবং তাদের অডিটোরিয়াম থেকে বের করে দেওয়া হয়।

জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু অভিযোগ করেন, জেলা প্রশাসকের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নিতে গেলে ভেতরে প্রবেশের পর বিএনপির নেতাকর্মীরা তার পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন, গালিগালাজ করেন এবং দাবি করেন শরীয়তপুরে কোনো জুলাই যোদ্ধা নেই। পরে তাকে মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।

একই অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই হামলার ঘটনা ঘটলেও কেউ তা প্রতিরোধে এগিয়ে আসেননি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর। তিনি দাবি করেন, ইমরান আল নাজিরসহ কয়েকজন ব্যক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় উত্তেজনা সৃষ্টি হয়। তার ভাষ্য, জুলাই আন্দোলনে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভির হোসেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, মূল অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। তবে অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে বা বাইরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...

১ দিন আগে


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

২ দিন আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

২ দিন আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom