শুল্কের হুমকিতে আটটি যুদ্ধ থামিয়েছি-ট্রাম্পের দাবি
আন্তর্জাতিক ডেস্ক
শুল্ক আরোপের হুমকি দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে আটটি যুদ্ধ থামাতে পেরেছেন—এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, শুল্ক নীতিই তার প্রশাসনের সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক ও অর্থনৈতিক অস্ত্র।
বুধবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন,
“‘শুল্ক’ আমার সবচেয়ে প্রিয় শব্দ। এই নীতির মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য সম্পর্ক আমূল বদলে গেছে।”
ভাষণে ট্রাম্প দাবি করেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে একজনও অবৈধ বিদেশি প্রবেশ করতে পারেননি। তিনি বলেন,
“অনেকে বলেছিল এটা অসম্ভব। কিন্তু আমরা করে দেখিয়েছি।”
ট্রাম্প আরও বলেন, মাত্র ১০ মাসে তিনি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। এর মধ্যে তিনি ইরানের পারমাণবিক হুমকি ‘ধ্বংস’, গাজার যুদ্ধে ‘শান্তি প্রতিষ্ঠা’ এবং মধ্যপ্রাচ্যে ‘৩ হাজার বছরের মধ্যে প্রথম শান্তি’ আনার দাবিও করেন।
তিনি বলেন,
“আমি যুক্তরাষ্ট্রের শক্তি পুনরুদ্ধার করেছি। এই সাফল্যের পেছনে শুল্ক নীতির বড় ভূমিকা রয়েছে।”
তবে সমালোচকদের মতে, ট্রাম্পের এই দাবির সঙ্গে বাস্তবতার ফারাক রয়েছে। অনেক ক্ষেত্রে তার শুল্কনীতির ফলে আমদানিপণ্যের দাম বেড়েছে এবং ভোটারদের একটি বড় অংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
ভাষণে ট্রাম্প জানান, তার প্রশাসন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ১৮ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করেছে। তার দাবি, আমদানি শুল্ক এড়াতে বহু বহুজাতিক কোম্পানি যুক্তরাষ্ট্রে উৎপাদন কার্যক্রম ফিরিয়ে এনেছে। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমোবাইল খাতে ‘নজিরবিহীন অগ্রগতি’ হওয়ার কথাও উল্লেখ করেন।
এ ছাড়া তিনি বলেন, সাম্প্রতিক বাজেট আইনের ফলে বকশিশ, অতিরিক্ত সময়ের পারিশ্রমিক ও সামাজিক নিরাপত্তা ভাতার ওপর নতুন কোনো কর আরোপ করা হয়নি। এতে একটি পরিবার বছরে ১১ হাজার থেকে ২০ হাজার ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারবে বলে দাবি করেন ট্রাম্প।
অভিবাসন ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে ট্রাম্প বলেন, সীমান্ত বন্ধ করতে কংগ্রেসের নতুন কোনো আইন প্রয়োজন হয়নি।
“আমাদের প্রয়োজন ছিল একজন নতুন প্রেসিডেন্ট,”—বলেন তিনি।
ভাষণে ট্রাম্প মার্কিন সেনাদের জন্য এককালীন ১ হাজার ৭৭৬ ডলার ভাতা দেওয়ার ঘোষণাও দেন। বড়দিনের আগেই ১৪ লাখ ৫০ হাজারের বেশি সেনা এই অর্থ পাবেন বলে জানান তিনি। এই সুবিধাকেও তিনি শুল্কনীতির সুফল হিসেবে উল্লেখ করেন।
এর আগে ট্রাম্প একাধিকবার বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিরসনে ভূমিকা রাখার দাবি করেছেন। গত সেপ্টেম্বরে তিনি ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কোসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিসর-ইথিওপিয়া ও রুয়ান্ডা-কঙ্গোসহ একাধিক সংঘাতের কথা উল্লেখ করেন।
তবে ভারত-পাকিস্তান প্রসঙ্গে ট্রাম্পের দাবিকে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই দ্বিপক্ষীয়ভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...
১১ ঘন্টা আগে
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১ দিন আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১ দিন আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১ দিন আগে
