সীসা বারের মামলায় ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধানসহ ৯ জন কারাগারে
অনলাইন ডেস্ক
ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অবৈধভাবে সীসা বার পরিচালনার অভিযোগে গ্রেফতারের পর আজ শনিবার (৬ সেপ্টেম্বর) এই আদেশ দেওয়া হয়।
শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এই নয় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেলিম প্রধান ছাড়াও বাকি আট আসামি হলেন রাকিবুল ইসলাম রাফি, সাদিকুল ইসলাম সুমন, তৌফিকুল ইসলাম, রিফাত হাসান, রবিউল হাসান, মিনহাজুর রহমান তাজবীর, মেহেদী হাসান, এবং সাইমুম ইসলাম।
মামলার তদন্তকারী কর্মকর্তা, গুলশান থানার উপ-পরিদর্শক মো. হাবিবর রহমান, আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। তার আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
এর আগে, আজ ভোর চারটার দিকে রাজধানীর বারিধারা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এই অভিযানে ৭টি সীসা স্ট্যান্ড, ৫টি সীসার পাইপ, ৫টি সীসার প্যাকেট, ৫টি প্লাস্টিকের কৌটা এবং ৪৮,৪০০ টাকা জব্দ করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত মধ্যরাতে বারিধারার ডিপ্লোমেটিক জোনে অবস্থিত 'নেক্সাস ক্যাফে প্যালেসে' অবৈধভাবে সীসা বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে তাদের ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় সেলিম প্রধানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইট থেকে নামিয়ে গ্রেপ্তার করেছিল র্যাব। তখন তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য অনুযায়ী, সেলিম প্রধান অনলাইনে ক্যাসিনো এবং জুয়ার মূল হোতা হিসেবে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন।
মরিয়মের আত্মহত্যার মামলা আপস, গাজী নজরুলের জামিনে আপত্তি নেই
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আপস করেছেন বাদী মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ। আপসনামায় কারাগারে থাকা দুই আসামির জামিনে তাঁর কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর...
৩ ঘন্টা আগে
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...
১ দিন আগে
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড
২ দিন আগে
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...
৩ দিন আগে
