সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মামলায় শিবিরকর্মীর নাম, জামায়াতের ক্ষোভ
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও দেশীয় অস্ত্র প্রদর্শনের ঘটনায় পুলিশের করা মামলায় ছাত্রশিবিরের এক কর্মীর নাম আসায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জামায়াত-শিবির। তাদের দাবি, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট না থাকা সত্ত্বেও ওই শিক্ষার্থীকে মামলায় জড়ানো হয়েছে।
গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে একই স্থানে বিএনপির দুই পক্ষ কর্মসূচি আহ্বান করে। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দেশীয় অস্ত্র প্রদর্শনের অভিযোগও ওঠে।
ঘটনার আট দিন পর পুলিশ বাদী হয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করে। মামলায় মো. শরিফুল আলম সায়েম নামে এক শিক্ষার্থীর নামও রয়েছে। তিনি সীতাকুণ্ড পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকার মো. আলীর ছেলে এবং চট্টগ্রাম সরকারি সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী জানান, সায়েম ছাত্রশিবিরের কর্মী। মামলায় তাঁর নাম থাকার বিষয়টি জানতে পেরে তিনি জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীকে বিষয়টি জানান। পরে আনোয়ার সিদ্দিক চৌধুরী সীতাকুণ্ড থানার ওসিকে ফোন করেন। ভুলক্রমে নামটি মামলায় এসে থাকলে তা বাদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সায়েমের পরিবারের দাবি, বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের খবর শুনে সেদিন সায়েম বাড়ি থেকে বেরই হননি।
ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আবদুর রহমান অভিযোগ করেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিজেদের দায় আড়াল করতে শিবিরের এক কর্মীকে মামলায় জড়ানো হয়েছে। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সায়েমকে মামলা থেকে বাদ দেওয়ার দাবি জানান। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলীও একই ঘটনার নিন্দা জানান।
সীতাকুণ্ড থানা (উত্তর) অফিস সম্পাদক তানভীর উদ্দিন বলেন, সায়েম তাঁর একই এলাকার বাসিন্দা। মামলার বিষয়টি জানাজানি হওয়ার পর তাঁর পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বর্তমানে সায়েম আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘হয়তো ভুলবশত তাঁর নাম মামলায় এসেছে। যদি তদন্তে দেখা যায়, তিনি ঘটনায় জড়িত নন, তাহলে তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় তাঁর নাম বাদ দেওয়া হবে।’
১১ কর্মী নিহতের দাবি, তদন্ত নিয়ে অভিযোগ
এদিকে গত বুধবার বিকেল ৫টায় সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মো. তাহের।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও পুলিশি নির্যাতনে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১১ কর্মী নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন তিনি।
তাহের অভিযোগ করেন, সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্তে অনিয়ম, দীর্ঘসূত্রতা ও ঘুষ লেনদেনের মতো ঘটনা ঘটছে। এসব অভিযোগ তদন্ত করে দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ ছাড়া এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার, মামলাগুলো পুনঃতদন্ত এবং আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানান জামায়াতের এই নেতা। দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলার কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আইনবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান ও পৌরসভার কমিশনার প্রার্থীরা উপস্থিত ছিলেন।
গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের
জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটরিয়ামে...
১০ ঘন্টা আগে
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ
বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল। শুক্রবার বিকেলে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি
১৫ ঘন্টা আগে
‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’
চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে আরও একটি গণ-অভ্যুত্থান গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনের...
১৬ ঘন্টা আগে
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...
১ দিন আগে
