সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু, সেনা মোতায়েন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের ভেতরে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
শুক্রবার সকালে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ড ও রিসাইক্লিং কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন জানান, ঘটনাস্থলে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের একটি ইউনিট মোতায়েন করা হয়েছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি সম্ভব হলে উদ্ধারকাজেও অংশ নেবে।
তিনি জানান, জাহাজের ভেতরে গ্যাসের উপস্থিতি থাকায় সেখানে প্রবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ কারণে উদ্ধারকাজে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে একজন সাংবাদিকও গ্যাসে অসুস্থ হয়েছেন।
দুই দফায় হাসপাতালে ৭ জন
কারখানায় থাকা একটি স্ক্র্যাপ জাহাজের ভেতরে শ্রমিকেরা কাজ করার সময় হঠাৎ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চমেক হাসপাতালের চিকিৎসক ইশতিয়াক রহমান জানান, দুই দফায় সাতজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।
পরে ঘটনাস্থল থেকে আরও দুজনের মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া যায়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ জনে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তাদের বাড়ি ভাটিয়ারী এলাকায়।
গ্যাসমুক্ত না করেই জাহাজ কাটার অভিযোগ
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। যে জাহাজটি কাটা হচ্ছিল, সেটি আগে এলএনজি বহন করত।
তিনি বলেন, এ ধরনের জাহাজ কাটার আগে ট্যাংকসহ সংশ্লিষ্ট অংশ সম্পূর্ণ গ্যাসমুক্ত করা প্রয়োজন। কিন্তু প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহাজটি গ্যাসমুক্ত না করেই কাটার কাজ শুরু করা হয়েছিল।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, জাহাজের বিভিন্ন ট্যাংকে ক্ষতিকর গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে। এসব গ্যাস শ্রমিকদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এ ছাড়া ঘটনাস্থলে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থাও যথেষ্ট ছিল না বলে তারা জানিয়েছেন।
চিৎকার শুনে ছুটে যান স্থানীয়রা
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে কারখানার ভেতর থেকে মানুষের চিৎকার শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
শ্রমিকদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে কারখানায় ঢুকে ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে গ্যাসের তীব্র গন্ধের কারণে স্থানীয় জেলেদের নৌকাও ওই এলাকার খালে ঢুকতে পারেনি বলে জানান স্থানীয়রা।
দুর্ঘটনার পর কারখানা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষাক্ত গ্যাসের ঝুঁকির কারণে উদ্ধারকাজও বাধাগ্রস্ত হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং জাহাজটি যথাযথভাবে গ্যাসমুক্ত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...
১০ ঘন্টা আগে
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
১ দিন আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
১ দিন আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
১ দিন আগে
