আন্তর্জাতিক

সিজেপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানালেন জেপি নাড্ডা

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


সিজেপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানালেন জেপি নাড্ডা

ছবি: সংগৃহীত


ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। বৈঠক শেষে তিনি চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার (২০ জুলাই) সিজেপির দুই প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে নাড্ডার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিজেপির পক্ষ থেকে তাদের দাবিদাওয়া-সংবলিত একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেপি নাড্ডা বলেন, বিক্ষোভকারীদের পক্ষ থেকেই সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব আসে। এরপর সকাল ১১টা ৫০ মিনিট থেকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি জানান, প্রথমে প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত মৌখিক আলোচনা হয়। পরে বিকেল ৪টার দিকে তারা লিখিতভাবে তাদের দাবিগুলো জমা দেন।

নাড্ডা বলেন, “আমি সব বিক্ষোভকারীকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করেছি।”

এদিকে দিল্লি পুলিশও আন্দোলনকারীদের শান্তিপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, ভুল তথ্য ও যাচাইবিহীন তথ্য থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, তিনি ও আশুতোষ রাঙ্কা প্রায় ১০ মিনিট নাড্ডার বাসভবনে বৈঠক করেন এবং আন্দোলনের দাবিসংবলিত একটি লিখিত স্মারকলিপি তুলে দেন।

এক্সে দেওয়া পোস্টে সৌরভ দাস বলেন, “আমরা আমাদের দাবি-দাওয়া লিখিতভাবে জমা দিয়েছি। মন্ত্রী বিষয়টি সংশ্লিষ্ট মহলে আলোচনা করবেন বলে জানিয়েছেন। বর্তমানে সেই প্রক্রিয়াই চলছে।”

তিনি আরও বলেন, এখন পর্যন্ত সরকার কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেয়নি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন।

উল্লেখ্য, নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সিজেপি আন্দোলন চালিয়ে যাচ্ছে।

সূত্র: এনডিটিভি


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১ ঘন্টা আগে


বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...

৮ ঘন্টা আগে


নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান

মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...

১৩ ঘন্টা আগে


রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom