সিলেটে সড়কের ইট চুরির অভিযোগে জামায়াতের সেক্রেটারিসহ আটক ৬
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের একটি সড়কের ইট তুলে নেওয়ার অভিযোগে স্থানীয় এক জামায়াত নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। রাতের আঁধারে প্রায় ১৫ লাখ ইট তুলে নেওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটকদের মধ্যে মো. মাহফুজ নামে একজন রয়েছেন, যিনি উপজেলার কসকনপুর ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বাকি পাঁচজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কসকনপুর ইউনিয়নের আইয়র গ্রামে সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় একটি সড়কে এইচবিবি (হেরিং বন্ড) পদ্ধতিতে ইট সলিংয়ের কাজ করা হয়েছিল। সম্প্রতি ওই সড়কে সরকারি উদ্যোগে মাটি কাটার কাজ শুরু হবে-এমন খবর ছড়িয়ে পড়ার পর প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ সড়কের ইট রাতের আঁধারে তুলে নেওয়া হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর পক্ষে আবু ইউসুফ মোহাম্মদ তাজুল গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সরকারি অর্থে কেনা নির্মাণসামগ্রী এভাবে লুটপাট হলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে।
অভিযোগের পর উপজেলা প্রশাসন তদন্ত শুরু করলে দেখা যায়, সড়ক থেকে তুলে নেওয়া ইটের একটি বড় অংশ মো. মাহফুজের বাড়ির সামনে স্তূপ করে রাখা হয়েছে। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে মাহফুজসহ ছয়জনকে আটক করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, টাস্কফোর্সের অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ সরকারি ইট উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম এখনও চলমান রয়েছে।
তিনি বলেন, “সরকারি ইট লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
অভিযানে পুলিশ ও বিজিবির সদস্যদের পাশাপাশি আনসার সদস্য এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত মো. মাহফুজের বক্তব্য পাওয়া যায়নি। তবে কসকনপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ছয়েফ উদ্দিন গণমাধ্যমকে বলেন, স্থানীয় এক ইউপি সদস্যের কথায় সড়কের ইট তুলে নেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। ওই ইউপি সদস্য ও মাহফুজের বাড়ি পাশাপাশি অবস্থিত বলেও তিনি উল্লেখ করেন।
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার ডিএমপির অভিযানে ৩০টি মামলা দায়ের
রাজধানীতে নিয়মিত অপরাধ দমন অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত পরিচালিত
৩ দিন আগে
ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’: যেভাবে বদলে গেল মোবারক হোসেন ইমনের জীবন
একসময় চট্টগ্রামের ক্রিকেটাঙ্গনে সম্ভাবনাময় বাঁহাতি ‘চায়নাম্যান’ স্পিনার হিসেবে পরিচিত ছিলেন মোবারক হোসেন ইমন। হাতে ছিল ক্রিকেট বল, স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর। তবে সেই স্বপ্নের পথ ছেড়ে কয়েক বছরের ব্যবধানে তিনি হয়ে ওঠেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘ডেভিড ইমন’।খুন, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া ও সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে আলোচনায় আসা ডেভিড...
৩ দিন আগে
ডাকাতির প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় ডাকাতি ও হামলার প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’ নামে পরিচিত এক শীর্ষ সন্ত্রাসীসহ ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।বুধবার (৮ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেখেরটেক ৭ নম্বর রোড ব্রিজ এলাকায়...
২৪ দিন আগে
জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল
আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান বলেছেন, ‘জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল।’তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে উদঘাটন হয়, জাদুঘরে শ্রমিকের ছদ্মবেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন সদস্য প্রবেশ করেছিল, যাদের মধ্যে জুলাইতে ছাত্র হত্যার সাথে যুক্ত-এমন মামলার আসামিও ছিল এবং তারা অতর্কিতে হামলা...
১ মাস আগে
