জেলার খবর

সিলিন্ডারে সিএনজি সরবরাহ বন্ধ, উৎপাদন সংকটে নারায়ণগঞ্জের ডাইং শিল্প

অনলাইন ডেস্ক

৫ দিন আগে


সিলিন্ডারে সিএনজি সরবরাহ বন্ধ, উৎপাদন সংকটে নারায়ণগঞ্জের ডাইং শিল্প

ছবি: সংগৃহীত


পাইপলাইনে গ্যাসের তীব্র সংকটের মধ্যে এবার নতুন সংকটে পড়েছে নারায়ণগঞ্জের ডাইং শিল্প। এতদিন সিএনজি স্টেশন থেকে সিলিন্ডারে গ্যাস সংগ্রহ করে সীমিত পরিসরে উৎপাদন চালিয়ে আসা কারখানাগুলোও এখন সেই সুযোগ হারিয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নতুন নির্দেশনার পর জেলার দেড় শতাধিক ডাইং কারখানার উৎপাদন কার্যত অচল হয়ে পড়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা।

রোববার (২৬ জুলাই) তিতাস গ্যাসের ব্যবস্থাপক বিধান চন্দ্র মৈত্র সিএনজি স্টেশনগুলোর উদ্দেশে জারি করা এক নির্দেশনায় যানবাহন ছাড়া খোলা সিলিন্ডার বা ক্যাসকেড সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান ও লরিতে সিএনজি সরবরাহ না করার নির্দেশ দেন।

নির্দেশনায় বলা হয়, এভাবে সিএনজি বিক্রি বাংলাদেশ গ্যাস আইন ও গ্যাস বিপণন বিধিমালা-২০২৬-এর পরিপন্থি এবং নিরাপত্তার দিক থেকেও ঝুঁকিপূর্ণ। নির্দেশনা কার্যকর হওয়ার পর থেকেই শিল্পকারখানার জন্য সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বিভিন্ন সিএনজি স্টেশন।

সোমবার নগরের নতুন জেলখানা এলাকার একটি সিএনজি স্টেশনে গিয়ে দেখা যায়, একটি ডাইং কারখানার গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান গ্যাস সংগ্রহ করতে এসে খালি হাতে ফিরে যাচ্ছে। এক চালক জানান, কয়েক দিন ধরেই গ্যাস সংগ্রহে অনিশ্চয়তা ছিল, তবে সোমবার স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সরকারি নির্দেশনার কারণে আর সিলিন্ডারে গ্যাস দেওয়া হবে না।

ওই সিএনজি স্টেশনের প্রকৌশলী সৈয়দ এলতাজ হাসান বাদশা বলেন, তাদের প্রতিষ্ঠান আগে থেকেই এভাবে গ্যাস সরবরাহ করত না। নতুন নির্দেশনার বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেন বলেন, গ্যাস সংকটের কারণে বর্তমানে অনেক কারখানায় দৈনিক গড়ে তিন ঘণ্টাও উৎপাদন চালানো সম্ভব হচ্ছে না। ডাইং একটি ধারাবাহিক প্রক্রিয়া হওয়ায় মাঝপথে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে কাপড়ের মানও ক্ষতিগ্রস্ত হয়।

তিনি জানান, এতদিন সিলিন্ডারে সিএনজি এনে সীমিত পরিসরে উৎপাদন চালিয়ে রাখা সম্ভব হলেও নতুন নির্দেশনার ফলে সেই সুযোগও বন্ধ হয়ে গেছে। এতে সমিতিভুক্ত প্রায় দেড় শতাধিক কারখানার অধিকাংশের উৎপাদন প্রায় ৮০ শতাংশ পর্যন্ত কমে গেছে। পরিস্থিতির উন্নতি না হলে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে অনেক কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে, কিছু শিল্পপ্রতিষ্ঠান বিকল্প জ্বালানির দিকে ঝুঁকেছে। আড়াইহাজারের মিথিলা টেক্সটাইল অ্যান্ড ওভেন ডাইং লিমিটেড কয়েক বছর ধরেই বায়োমাস বা ধানের তুষ ব্যবহার করে উৎপাদন চালিয়ে যাচ্ছে।

প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ মাহবুব খান হিমেল বলেন, দীর্ঘদিনের গ্যাস সংকটের কথা বিবেচনায় রেখে তারা আগেই বিকল্প জ্বালানির ব্যবস্থা করেছিলেন। ফলে তাদের উৎপাদন কার্যক্রম এখনো সচল রয়েছে।

শিল্প উদ্যোক্তাদের মতে, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা না গেলে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের সরবরাহ শৃঙ্খলেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।


কলেজছাত্রী ধর্ষণ মামলায় যশোরে ছাত্রদল নেতা গ্রেপ্তার
কলেজছাত্রী ধর্ষণ মামলায় যশোরে ছাত্রদল নেতা গ্রেপ্তার

*যশোরের চৌগাছায় এক কলেজছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় উপজেলা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন (২২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া আরাফাত চৌগাছা উপজেলার বাসিন্দা এবং চলতি বছর উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছেন...

১ দিন আগে


হবিগঞ্জ পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার
হবিগঞ্জ পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ এ-সংক্রান্ত আদেশ জারি করেন।জেলা প্রশাসনের আদেশে বলা হয়, গত ২৯ জুলাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা...

৪ দিন আগে


পটুয়াখালীতে যুব জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, আদালতের নির্দেশে আইনি ব্যবস্থা
পটুয়াখালীতে যুব জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, আদালতের নির্দেশে আইনি ব্যবস্থা

এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মামলার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।আদালত সূত্রে জানা গেছে, গত ২২...

৫ দিন আগে


যশোর-৪ আসনের এমপি গোলাম রসূলের বাসভবনে হামলা নেপথ্যে বিএনপির রাজনৈতিক কৌশল
যশোর-৪ আসনের এমপি গোলাম রসূলের বাসভবনে হামলা নেপথ্যে বিএনপির রাজনৈতিক কৌশল

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূলের বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্যের মেয়ে দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়ায় (এক ধরনের মানসিক রোগ) আক্রান্ত। অভিযোগ রয়েছে, তাঁর কিছু আচরণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom