রাজনীতি

‘সিন্ডিকেটের হুমকিতে ভয় পাই না, প্রবাসীদের স্বার্থে লড়াই চলবে’ : ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


‘সিন্ডিকেটের হুমকিতে ভয় পাই না, প্রবাসীদের স্বার্থে লড়াই চলবে’ : ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত


বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সর্বোচ্চ ৮৫ হাজার টাকা ব্যয় নির্ধারণের দাবি সংসদে তোলার পর একটি সিন্ডিকেট তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে জনগণের স্বার্থে কথা বলতে গিয়ে কোনো হুমকি বা চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না বলে জানিয়েছেন।

বুধবার (১ জুলাই) জাতীয় সংসদের এলডি হলে বাজেট-পরবর্তী মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় সংসদে তিনি জোরালোভাবে কথা বলেছেন এবং ভবিষ্যতেও বলবেন। তিনি অভিযোগ করেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সক্রিয় সিন্ডিকেট সাধারণ মানুষকে আর্থিকভাবে নিঃস্ব করছে।

তিনি বলেন, “৮৫ হাজার টাকায় মালয়েশিয়ায় লোক পাঠানোর দাবি জানিয়েছি। এ কারণে কিছু সিন্ডিকেট আমার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছে এবং হুমকি দিচ্ছে। কিন্তু জনগণের পক্ষে কথা বলতে গিয়ে কোনো সিন্ডিকেটের হুমকির তোয়াক্কা করব না, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। এসব সিন্ডিকেটের কারণে অনেক শ্রমিক সর্বস্ব হারিয়ে বিদেশে গিয়ে প্রতারণার শিকার হন।

মুদি দোকানিদের ওপর উৎসে বা অগ্রিম কর আরোপের প্রস্তাবের বিরোধিতা করে তিনি বলেন, প্রান্তিক ব্যবসায়ীদের স্বার্থে তার দল সংসদে আপত্তি জানিয়েছিল এবং শেষ পর্যন্ত সেই প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।

অর্থবছর পরিবর্তনের প্রস্তাবও পুনর্ব্যক্ত করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, দেশের আবহাওয়া ও উন্নয়ন কার্যক্রমের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে জানুয়ারি থেকে ডিসেম্বর মেয়াদে অর্থবছর নির্ধারণ করা উচিত। এতে বছরের শেষ দিকে তড়িঘড়ি প্রকল্প বাস্তবায়নের প্রবণতা কমবে এবং সরকারি অর্থের অপচয়ও হ্রাস পাবে।

ক্ষুদ্র শিল্পের প্রসঙ্গে তিনি বলেন, সাইকেলের যন্ত্রাংশ আমদানির ওপর অতিরিক্ত কর আরোপ হলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করা কঠিন হয়ে পড়বে। এ বিষয়ে সংসদে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নিজেদের নির্বাচনী অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, তার দল বিনা শুল্কে গাড়ি কিংবা সরকারি প্লট গ্রহণ করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। তবে সংসদ সদস্যদের জন্য নির্ধারিত সরকারি বাসভবন দায়িত্ব পালনের অংশ হিসেবে ব্যবহার করা হয়, এটি ব্যক্তিগত মালিকানার সুবিধা নয়।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বড় বাজেট করাই মূল বিষয় নয়; বরং তা বাস্তবায়নের সক্ষমতা এবং দুর্নীতি নিয়ন্ত্রণই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার ভাষায়, “বাজেটের প্রকৃত সুফল জনগণের কাছে পৌঁছাতে হলে দুর্নীতি ও বাস্তবায়ন সংকট দূর করতে হবে।”

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, এস মাহমুদ জুবায়েরসহ দলটির সংসদ সদস্য ও নেতারা উপস্থিত ছিলেন।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

১৯ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ দিন আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom