সিফাত নুসরাতের নতুন চমক: নিজের লেখা সুপার ন্যাচারাল গল্পে অভিনয়
বিনোদন ডেস্ক
তরুণ মডেল, কনটেন্ট ক্রিয়েটর ও নারী উদ্যোক্তা সিফাত নুসরাত এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। দীর্ঘদিন ধরে মিডিয়ায় নানা সৃজনশীল কাজে দর্শকদের নজর কাড়ার পর এবার তিনি পা রাখলেন অভিনয় জগতে। বিশেষ চমক হলো— তিনি যে কাজে অভিনয় করছেন, গল্পটি লিখেছেন তিনিই।
সংশ্লিষ্টরা জানাচ্ছেন, এটি একটি সুপার ন্যাচারাল ঘরানার গল্প, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সিফাত নুসরাত নিজেই। তাঁর সঙ্গে কাজ করছেন পরিচালক কিশোর নিল, সহশিল্পী জিলান, এবং এক্সিকিউটিভ প্রডিউসার সাহেল রনি।
বাংলাদেশের বিনোদন অঙ্গনে একজন নারী শিল্পীর নিজের লেখা গল্পে নিজেই অভিনয় করা খুব কমই দেখা যায়। তাই অনেকেই এই উদ্যোগকে স্থানীয় বিনোদন শিল্পে নতুন দৃষ্টান্ত ও দিশা হিসেবে দেখছেন।
মিডিয়ায় সিফাত নুসরাতের আগের কাজগুলো সবসময়ই প্রশংসা কুড়িয়েছে। এবার তাঁর সুপার ন্যাচারাল ঘরানার প্রজেক্ট ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে।

পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...
৯ ঘন্টা আগে
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...
১৫ ঘন্টা আগে
বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প
বলিউডে অভিষেক ছবিই ছিল সুপারহিট। তবু কাঙ্ক্ষিত সুযোগের অভাবে দীর্ঘদিন ক্যারিয়ারে সংগ্রাম করতে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। একসময় অভিনয় ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে ভাগ্যের মোড় ঘুরে যায় পরপর দুটি সফল সিনেমার মাধ্যমে।সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের কঠিন সময়ের স্মৃতিচারণ করে ইয়ামি জানান, অভিনয়...
১ দিন আগে
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...
৬ দিন আগে
