খেলাধুলা

সিরিজ জয়ের লক্ষ্যে ম্যাকাই টেস্টে নামছে বাংলাদেশ, চার পেসার নিয়ে গুঞ্জন

স্পোর্টস ডেস্ক

১ মাস আগে


সিরিজ জয়ের লক্ষ্যে ম্যাকাই টেস্টে নামছে বাংলাদেশ, চার পেসার নিয়ে গুঞ্জন

ছবি: সংগৃহীত


সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল ম্যাকাই টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম টেস্টে জয়ের পর এবার টাইগারদের কঠিন জবাব দিতে প্রস্তুত অস্ট্রেলিয়া। তাই নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামার পরিকল্পনা বাংলাদেশের। তবে ম্যাকাইয়ের বাউন্সি উইকেট বিবেচনায় চার পেসার খেলানোর সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাকাইয়ের উইকেট নিয়ে শান্ত বলেন, উইকেট দেখে ভালো মনে হয়েছে। অনুশীলনের উইকেটে বাউন্স কিছুটা বেশি ছিল। স্কোয়াডে থাকা পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত রয়েছেন। পাশাপাশি দলের দুই স্পিনারও যেকোনো কন্ডিশনে ভালো বল করতে পারেন।

তিনি বলেন, সকালে আবারও উইকেট দেখে দলের জন্য যে সিদ্ধান্ত সবচেয়ে ভালো হবে, সেটিই নেওয়া হবে।

বাতাসের কারণে পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন বলেও মনে করেন শান্ত। তার মতে, বাতাস কাজে লাগাতে পারলে বোলাররা রিভার্স সুইংয়ের পাশাপাশি কিছুটা সুইংও আদায় করে নিতে পারবেন। এতে বোলারদের জন্য ভালো সুযোগ তৈরি হবে।

ডারউইনে আগের ম্যাচের জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলেও জানান বাংলাদেশ অধিনায়ক। শান্ত বলেন, এমন জয় অবশ্যই আত্মবিশ্বাস দেয়। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আগের ম্যাচের ফলাফল থেকে দ্রুত বের হয়ে পরবর্তী ম্যাচে মনোযোগ দেওয়া জরুরি।

তিনি বলেন, দুই দিনের অনুশীলনে দলের খেলোয়াড়রা আগের ম্যাচের জয় থেকে ভালোভাবেই বেরিয়ে এসেছেন এবং নতুন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন। ডারউইনের জয় এখন অতীত। ম্যাকাইয়ের কন্ডিশনে কীভাবে নিজেদের মানিয়ে নেওয়া যায়, তা নিয়েই দলের মধ্যে আলোচনা হয়েছে।

শান্ত আশা প্রকাশ করেন, খেলোয়াড়রা আগের ম্যাচের সাফল্য পেছনে ফেলে ম্যাকাইয়ে নতুন করে শুরু করবেন এবং সিরিজ জয়ের লক্ষ্য পূরণে নিজেদের সেরাটা দেবেন।


রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারাল পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারাল পর্তুগাল

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল দলে নানা আলোচনা চললেও মাঠের পারফরম্যান্সে তার প্রভাব দেখা যায়নি। উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে দাপুটে ফুটবল খেলে ৪-২ গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ম্যাচে রোনালদোকে ছাড়াই জয় তুলে নেয় পর্তুগিজরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা।নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে

৫৪ মিনিট আগে


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

৩ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৫ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom