রাজনীতি

সকল ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে - টিপু

নিজস্ব প্রতিবেদক

১৩ মাস আগে


সকল ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে - টিপু

মানুষের ভোটাধিকার বাস্তবায়ন ঠেকাতে অদৃশ্য শক্তি সক্রিয়ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক এড তাইফুল ইসলাম টিপু।

তিনি বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন খুব সহজ হবে না; বরং এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হবে। তবে বিএনপির সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে ইনশাআল্লাহ বিজয় আমাদেরই অর্জন হবে।’

গতকাল ১২ আগষ্ট, মঙ্গলবার বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়নের সভাপতিত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে এক সমাবেশে বিএনপির সহ-দপ্তর সম্পাদক  প্রধান অতিথির বক্তব্যে তাইফুল ইসলাম টিপু এসব কথা বলেন।

টিপু বলেন, তারেক রহমান আগেই বলেছিলেন অদৃশ্য শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র করবে। আজকে কি আপনারা বুঝতে পারছেন তারেক রহমানের সেই কথার অর্থ ?’

তিনি বলেন, ‘যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা সফল হবো, যদি বিএনপি নামক পরিবারের সব সদস্য আমরা ঐক্যবদ্ধ থাকি। বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়, এমন কোনো কাজ আমাদের করা যাবে না। আশপাশের অনেকেই ব্যক্তিস্বার্থে কাছে আসবে, পরে দলের দুঃসময়ে চলে যাবে। এইসব সুযোগ সন্ধানীদের থেকে আমাদের প্রত্যেকে সাবধান থাকতে হবে।’

সংস্কারের প্রসঙ্গে টিপু বলেন, আজকে যারা সংস্কারের কথা বলছে, তাদের মনে করিয়ে দিতে চাই- শহীদ জিয়ার সৈনিকেরা আড়াই বছর আগেই এসব সংস্কারের দাবি তুলেছে। বিএনপির ৩১ দফায় রাষ্ট্রকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার রূপরেখা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সরকারের ঐকমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গেও এই ৩১ দফার অধিকাংশ বিষয় মিলে যায়, কেবল ২ থেকে ১টি বিষয়ে সামান্য পার্থক্য থাকতে পারে।’

বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জানি কীভাবে খাদ্য উৎপাদন বাড়াতে হয়, কীভাবে লক্ষ-কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। দেশের ২০ কোটি মানুষ যেভাবে চাইবে, সেভাবেই দেশ পরিচালিত হবে। আমাদের লক্ষ্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।’

বিএনপির সহ-দফতর সম্পাদক টিপু বলেন ‘কাউকে ছোট করতে চাই না, কাউকে হেয়ও করতে চাই না। শত প্রতিকূলতা সত্ত্বেও আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখাই আমাদের দায়িত্ব।’
তিনি বলেন আল্লাহ যদি সুযোগ দেয় লালপুর ও বাগিতাপাড়াকে বাংলাদেশের অন্যতম উন্নত এলাকা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

তিনি বলেন বিএনপি আশা করছে, অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।

এসময় বাগাতিপাড়া পৌর ও উপজেলা বিএনপি এবং অংঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...

১২ ঘন্টা আগে


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

২০ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

২০ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom