রাজনীতি

সমাজের দায়িত্বও আলেমদের নিতে হবে: শফিকুর রহমান

১ ঘন্টা আগে


সমাজের দায়িত্বও আলেমদের নিতে হবে: শফিকুর রহমান

ছবি: সংগৃহীত


বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ভালো নেই, মানুষ কষ্টে আছে। দেশকে ভালো করতে হলে আলেমদের নামাজের ইমামতির পাশাপাশি সমাজের দায়িত্বও নিতে হবে। এজন্য জ্ঞান ও আমলের মাধ্যমে সমাজ বদলানোর প্রস্তুতি নিতে মুফাসসিরদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, জাতীয় সংসদ দেশের আইন রচনা, পরিমার্জন ও সংশোধন করে। কিন্তু বর্তমান সংসদে কোরআন-সুন্নাহর সরাসরি লঙ্ঘন হয়—এমন আইন বা বিল পাস হয়েছে। এ বিষয়েও দায়িত্ব নিয়ে সংশোধনের উদ্দেশ্যে আলেমদের কথা বলতে হবে। তবে কাউকে তিরস্কার করা যাবে না; ভদ্রতার সঙ্গে অন্যায় ছেড়ে সঠিক পথে আসার আহ্বান জানাতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, যুগে যুগে নবী-রাসুলরা মানুষকে পথ দেখিয়েছেন। ওলামায়ে কেরামকে সেই রাহবারের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ ও নবীর পথে ডাকার আগে নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। নিজে আমল করার আগে কোনো বিষয়ে কথা বলা যাবে না।

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সভাপতি মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে মাওলানা নুরুল আমিন এমপিকে সভাপতি এবং মাওলানা নাসির উদ্দিন হেলালীকে সেক্রেটারি করে সংগঠনটির ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

পরে সম্মেলনে সভাপতির বক্তব্যে নতুন সভাপতি মাওলানা নুরুল আমিন এমপি বলেন, কোরআনের ময়দানের মতো জাতীয় সংসদকেও আলোকিত করতে হবে। এজন্য সবাইকে সাংগঠনিক ক্যারিয়ার প্রস্তুত করতে হবে।

সম্মেলনে কেন্দ্রীয় ওলামা কমিটির সভাপতি মাওলানা আব্দুল হালিম বলেন, আলেমদের ঐক্যের বিরুদ্ধে এবং বাংলাদেশবিরোধী কোনো বক্তব্য দেওয়া যাবে না। সবার আচরণ ও কথার মাধ্যমে শত্রুকেও বন্ধু বানাতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন ওলামা কমিটির সেক্রেটারি ড. খলিলুর রহমান মাদানী, ড. সামিউল হক ফারুকী, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী ও মুফতি আমির হামজা এমপি।


ভাঙ্গায় মামলা হওয়ার পর বিএনপিতে অর্ধশতাধিক আ.লীগ নেতাকর্মীর যোগদান
ভাঙ্গায় মামলা হওয়ার পর বিএনপিতে অর্ধশতাধিক আ.লীগ নেতাকর্মীর যোগদান

ফরিদপুরের ভাঙ্গায় মামলা হওয়ার পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার রাতে ভাঙ্গা উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের কার্যালয়ে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। পৌর ছাত্রলীগের সভাপতি খাইরুজ্জামানের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন বলে জানা গেছে।যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির

৩ ঘন্টা আগে


সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মামলায় শিবিরকর্মীর নাম, জামায়াতের ক্ষোভ
সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মামলায় শিবিরকর্মীর নাম, জামায়াতের ক্ষোভ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও দেশীয় অস্ত্র প্রদর্শনের ঘটনায় পুলিশের করা মামলায় ছাত্রশিবিরের এক কর্মীর নাম আসায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জামায়াত-শিবির। তাদের দাবি, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট না থাকা সত্ত্বেও ওই শিক্ষার্থীকে মামলায় জড়ানো হয়েছে। গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে একই স্থানে বিএনপির...

৬ ঘন্টা আগে


গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের
গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটরিয়ামে...

১৬ ঘন্টা আগে


আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ

বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল। শুক্রবার বিকেলে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom