বানিজ্য
ইসলামী ব্যাংক ইস্যু

স্মারকলিপি জমা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


স্মারকলিপি জমা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের

ছবি: সংগৃহীত


ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের অপসারণসহ ছয় দফা দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারাদেশের গ্রাহকদের নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক নুর উন-নবী।

তিনি বলেন, “আমাদের ছয় দফা দাবিকে স্মারকলিপি আকারে অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। আমরা আশা করছি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করা হবে। অন্যথায় সারাদেশের গ্রাহকদের সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”

ফোরামের দাবিগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণ, ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা, প্রকৃত মালিকদের কাছে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়া এবং অনিয়ম ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা হন আন্দোলনকারীরা। তবে পল্টন মোড়ে পুলিশ মিছিলটি আটকে দেয়। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদলকে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়।

স্মারকলিপি জমা দেওয়ার পর প্রতিনিধিদল সাংবাদিকদের সঙ্গে কথা বলে এবং তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানায়।

উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই তার নিয়োগের বিরোধিতা করে আন্দোলন চালিয়ে আসছেন ব্যাংকের একাংশ গ্রাহক ও শেয়ারহোল্ডার।

গত ১ জুন থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে সচেতন গ্রাহক ফোরাম। সংগঠনটির দাবি, তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।


১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা

কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১

৫ ঘন্টা আগে


ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের

ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...

১ দিন আগে


আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...

৫ দিন আগে


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom