সমঝোতার মাধ্যমেই পিআর ইস্যুর সমাধান সম্ভব: মান্না
অনলাইন ডেস্ক
নাগরিক ঐক্যের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না সম্প্রতি বলেছেন, আলোচনার মাধ্যমেই 'পিআর' ইস্যুর সমাধান খুঁজে বের করা সম্ভব। শনিবার (২০ সেপ্টেম্বর) এফডিসিতে 'আগামী জাতীয় নির্বাচনে ছাত্র সংসদের প্রভাব' শীর্ষক একটি আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
মান্না তার বক্তব্যে বলেন, ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল সরাসরি জাতীয় নির্বাচনের ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলবে না। তবে যারা ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন, তারা অন্যদের প্রভাবিত করতে পারেন। ফলে কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
ডাকসু নির্বাচনের ভোট প্রক্রিয়াকে সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, 'শিবির কেন জিতলো? স্বাধীনতার ক্ষেত্রে শিবিরের ভূমিকা কী—তারা কি তা জানে না? এর পেছনে কী প্রভাব কাজ করেছে, তার গভীর অনুসন্ধান প্রয়োজন।'
নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের 'সিলভার লাইন' বা আশার আলো দেখা দিয়েছে। এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করা জরুরি। আগামী পাঁচ মাসের মধ্যে আরও কিছু নতুন বিষয় যুক্ত হবে, যা আসন্ন নির্বাচনে প্রভাব ফেলবে।
রাজনৈতিক দলগুলোকে তাদের পুরনো 'উগ্রতা' পরিহার করে পরিবর্তন আনার আহ্বান জানান তিনি। মান্না বলেন, 'আমরা আশা করি, একটি অনুকূল পরিবেশ তৈরি হবে, যার ওপর ভিত্তি করে একটি শক্তিশালী গণতন্ত্রের কাঠামো নির্মাণ করা সম্ভব হবে।'
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেগোসিয়েশনের ক্ষেত্রে কোনো ভালো রেকর্ড নেই দাবি করে মান্না বলেন, 'এই প্রজন্ম একটি বিশাল অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, কিন্তু এরপর কীভাবে একটি নতুন সরকার গঠন করা হবে, তা নিয়ে তারা হয়তো এখনো ভাবেনি।'
তিনি আরও বলেন, প্রতীক অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে এটিকে 'অপ্রভাবশালী' মনে করা উচিত নয়। কোনো একজন ব্যক্তি একা ভোটের ইতিহাস পরিবর্তন করতে পারে না।
জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে চারজন রাজনীতিকের উপস্থিতি প্রসঙ্গে নাগরিক ঐক্যের এই শীর্ষ নেতা বলেন, 'সেখানে কিছু রাজনৈতিক দলের নেতার নাম প্রকাশ্যে এসেছে, যা নিন্দনীয়। আমেরিকায় গিয়ে সমঝোতা করে ফেলার মতো কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই।'
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১০ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১১ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৯ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
