সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে টাকা তুলতে আবেদন ১৮ হাজার আমানতকারীর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই প্রায় ১৮ হাজার আমানতকারী টাকা উত্তোলনের জন্য আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে মোট ১ হাজার ৩০০ কোটি টাকা উত্তোলনের আবেদন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে এককালীন পুরো আমানতের অর্থ উত্তোলনের জন্য আবেদন করেছেন ২ হাজার ৩৬৭ জন গ্রাহক। তাদের আবেদনে মোট ২৪৪ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে এসব গ্রাহক তাদের জমা টাকার মূল অংশ (প্রিন্সিপাল অ্যামাউন্ট) তুলতে পারবেন।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে টাকা উত্তোলনের আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ প্রক্রিয়া আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে আবেদন জমা দিতে হবে।
ব্যাংকের প্রধান কার্যালয় থেকে গত সোমবার (৩১ আগস্ট) সব শাখায় পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, শাখা পর্যায়ে জমা হওয়া আবেদনগুলো প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর চাহিদা অনুযায়ী নগদ অর্থের সংস্থান করে শাখায় পাঠানো হলে সেখান থেকেই আমানতকারীদের টাকা পরিশোধ করা হবে।
ব্যাংকের নীতিমালা অনুযায়ী, আপাতত শুধু ব্যক্তি আমানতকারীরা তাদের জমা টাকার মূল অংশ তুলতে পারবেন। আমানতের বিপরীতে অর্জিত মুনাফার অর্থ পরবর্তীতে দেওয়া হবে। তবে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা ঘোষিত স্কিমের বাইরে গিয়ে আপাতত টাকা তুলতে পারবেন না।
টাকা উত্তোলনের আবেদনে গ্রাহকের হিসাবে মোট জমার পরিমাণ, কত টাকা উত্তোলন করতে চান এবং টাকা তোলার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে।
এর আগে ১ সেপ্টেম্বর থেকে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগায় তা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে বলে ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন।
আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক সংকটে পড়া এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়।
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১
৮ ঘন্টা আগে
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...
২ দিন আগে
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...
৫ দিন আগে
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল
৭ দিন আগে
