সময়সীমা পেরিয়ে মনোনয়ন জমা, এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় অতিক্রম করে আবেদন জমা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম-এর প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় থাকলেও সময়সীমা পেরিয়ে ১৯ মিনিট পর তার মনোনয়নপত্র জমা দেওয়া হয় বলে জানা গেছে।
মনোনয়ন জমা দেওয়ার সময় নুসরাত তাবাসসুম উপস্থিত থাকলেও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এ সময় তার পক্ষে উপস্থিত সালেহ উদ্দিন সিফাত সাংবাদিকদের জানান, তারা মনোনয়ন জমা দিয়েছেন এবং একটি রিসিভ কপি নিয়েছেন, যেখানে ১৯ মিনিট বিলম্বের বিষয়টি উল্লেখ রয়েছে।
সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান বলেন, “সময়ের পরে জমা দেওয়া হয়ে থাকলে তা আমলে নেওয়ার সুযোগ নেই।” ফলে তার মনোনয়ন গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এদিকে, একই জোট থেকে মনোনয়ন পাওয়া আরেক প্রার্থী মনিরা শারমিন-এর প্রার্থিতাও আইনি জটিলতায় পড়তে পারে বলে জানা গেছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার পর তিন বছর না পেরোলে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। সংশ্লিষ্ট সূত্র জানায়, মনিরা শারমিন ২০২৩ সালের নভেম্বর মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি ছাড়েন। সে হিসেবে চাকরি ছাড়ার চার মাস অতিক্রান্ত হওয়ায় তার প্রার্থিতা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ১২ মে অনুষ্ঠিতব্য সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে ঘিরে মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়ায় এসব বিষয় গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
১৮ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
২ দিন আগে
