শিক্ষা

স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৬ দিন আগে


স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে

ছবি: সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের ১০ শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মেধাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তাদের এই সাফল্য আসে। স্নাতক শেষ করেই প্রথমবারের মতো বিজেএস পরীক্ষায় অংশ নিয়ে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—তিন ধাপ পেরিয়ে তারা এ কৃতিত্ব অর্জন করেন।

সুপারিশপ্রাপ্ত ১০ শিক্ষার্থী হলেন—মো. হানিফ মিয়া (৪র্থ), সৈয়দা শাওলিন আক্তার আলো (৫ম), মোহিউদ্দিন (৬ষ্ঠ), পারভেজ রহমান (১৩তম), ফজলে রুহানি, মো. আইনুল হক, মাহিয়া মারিয়াম, নাফিউল ফয়সাল পৃথুল, সুরাইয়া কবির ও এস এম বাকিবিল্লাহ।

এ শিক্ষার্থীরা বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। তবে মাস্টার্স শেষ করার আগেই বিচার বিভাগে প্রবেশের সুযোগ পেয়েছেন তারা।

এর মধ্যে সৈয়দা শাওলিন আক্তার আলো বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও কৃতিত্ব দেখিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৬তম স্থান অর্জন করা আলো এবার ১৮তম বিজেএস পরীক্ষায় মেধাতালিকায় পঞ্চম স্থান অর্জন করেছেন।

নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে আলো বলেন, ফল প্রকাশের খবর শুনে তিনি অজু করে এসে বিজেএসের ফলের পিডিএফ খুলে দেখেন। সেখানে প্রথম পাঁচজনের মধ্যে নিজের রোল নম্বর দেখতে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন। পরে বাবা-মা ও ভাইকে বিষয়টি জানান।

বিজেএস পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি সহায়ক বই, সিনিয়রদের নোট ও অনলাইন থেকে বিভিন্ন বিষয় পড়তে হয়েছে। নিয়মিত ক্লাস, পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের পাশাপাশি বাড়তি সময় দিয়ে প্রস্তুতি নিতে হয়েছে।

তিনি জানান, নির্দিষ্টভাবে গ্রুপ স্টাডি না করলেও সহপাঠীরা পরস্পরকে সহযোগিতা করেছেন। কোনো বিষয়ে কেউ আটকে গেলে যে শিক্ষার্থী বিষয়টি ভালো জানতেন, তিনি অন্যদের সহযোগিতা করতেন। ভাইভা দেওয়া ও সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরাও পরস্পরের পাশে ছিলেন।

একই ব্যাচের শিক্ষার্থী নাফিউল ফয়সাল পৃথুল ১৮তম বিজেএসে ১০৩তম মেধাস্থান অর্জন করেছেন। ফল প্রকাশের পর পরিবারের সদস্যদের উচ্ছ্বাস তাকে বিশেষভাবে আবেগাপ্লুত করেছে বলে জানান তিনি।

পৃথুল বলেন, তার সাফল্যে পুরো পরিবার এতটা আনন্দিত হবে, তা তিনি ভাবেননি। ফল প্রকাশের পর পরিবারের সদস্যদের ফোনকল, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও শুভেচ্ছায় তিনি অভিভূত হয়েছেন। তার ভাষায়, নিজের কারণে পরিবারের সদস্যদের এতটা আনন্দিত করতে পারাটাই তার কাছে বড় পাওয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এই ১০ শিক্ষার্থীর সাফল্য তাদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক। স্নাতক শেষ করে মাস্টার্স সম্পন্ন করার আগেই বিচার বিভাগে প্রবেশের সুযোগ পাওয়া তাদের সামনে পেশাগত জীবনের নতুন অধ্যায় উন্মোচন করেছে। তাদের এই সাফল্য সহপাঠী ও পরবর্তী ব্যাচের শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।


একাদশে ভর্তি আবেদনের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ আজ
একাদশে ভর্তি আবেদনের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টায়। একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় ২৭ সেপ্টেম্বর। আবেদন শেষ হয় ২৮ সেপ্টেম্বর। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, ১ অক্টোবর রাত ৮টায়

২ ঘন্টা আগে


মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী
মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর অগ্রগতি ও গুণগত মান যাচাই করতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর এসব ছাপাখানা পরিদর্শন করেন তিনি।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ছাপাখানাগুলোতে প্রস্তুত...

২ দিন আগে


ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার
ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার

দেশের আকাশে গত শনিবার রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিদ্যালয় ও কলেজে পাঠদান বন্ধ থাকবে। তবে

৭ দিন আগে


কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ
কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ

দেশের কওমি মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কওমি মাদরাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে ছয়টি কওমি মাদরাসা বোর্ড ও তাদের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে আগামী সাত দিনের মধ্যে ‘ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার...

৯ দিন আগে

Dr.Mahfuzul Alom