সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম বদলি
ছবি: সংগৃহীত
সংবাদ প্রকাশের পর হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. জিল্লুর রহমানকে বদলি করা হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) এক অফিস আদেশে তাকে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলি করা হয়।
বৃহস্পতিবার ( 2 অক্টোবর) জারি করা ওই অফিস আদেশে বলা হয়েছে, কাজের স্বার্থে ও জনস্বার্থে জিল্লুর রহমানকে বদলি করা হয়েছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর আরটিভিতে ‘জলে কুমির, ডাঙায় বাঘ—এই পল্লী বিদ্যুৎ কর্মকর্তা’ শিরোনামে জিল্লুর রহমানকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও কর্মকাণ্ডের বিষয় তুলে ধরা হয়।
এরপর বিষয়টি নিয়ে আরও কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অফিস আদেশে তাকে হবিগঞ্জ থেকে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলি করা হলো।
পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা আওয়ামী লীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের সদস্যদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় আবু ছিদ্দিককে মব সৃষ্টি করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই তিনি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৩০...
১ দিন আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযানে আরও ৩৭৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনা ও সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান
১ দিন আগে
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কম্পিউটার টাইপিংয়ের ভুলে অস্বাভাবিক এ বিল তৈরি হয়েছে বলে জানিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি। মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ব্যবহারের পরিমাণ ২৩৫ ইউনিট...
২ দিন আগে
মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে ভাঙচুর, ৩ ময়লার গাড়িতে আগুন
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার
২ দিন আগে
