সংবিধান পরিবর্তনের ঘোষণা ডিক্লারেশনের মাধ্যমে সম্ভব নয়: সুব্রত চৌধুরী
অনলাইন ডেস্ক
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, সংস্কারের নামে বিদেশিদের আনা হচ্ছে।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা সংবিধান পরিবর্তনের কথা বলছেন, কিন্তু এটি ডিক্লারেশনের মাধ্যমে সম্ভব নয়। সংবিধান সংশোধন করার কাজটি হলো আগামী সংসদের।” তিনি আরও জানান যে গণফোরাম সংবিধান সংশোধনের পক্ষে, তবে তা আগামী সংসদের মাধ্যমেই কার্যকর হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের একটি রেস্টুরেন্টের হল রুমে জেলা গণফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জুলাই সনদ প্রসঙ্গে বলেন, “জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমরা জুলাই সনদের পক্ষে, তবে এটি সংবিধানের অন্তর্ভুক্ত হতে হবে এবং আগামী সংসদ তা কার্যকর করবে। এর ব্যত্যয় ঘটলে গণফোরামসহ অন্যান্য সংগঠন জুলাই সনদে স্বাক্ষর করবে না।”
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সেজন্য সকল রাজনৈতিক দল কাজ করছে। তিনি অভিযোগ করেন, কিছু দল এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তিনি বলেন, “কেউ কেউ গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বা পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আগামী নির্বাচন বানচালের এই চেষ্টা প্রতিহত করা হবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে গণফোরামের কেন্দ্রীয় নেতা কে.এম. জগলুল হায়দার আফ্রিক, শাহ নুরুজ্জামান, মুহাম্মদ রওশন ইয়াজদানী, লতিফুল বারী হামীম, এবং বিশ্বজিৎ গাঙ্গুলী বক্তব্য রাখেন।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১ দিন আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১ দিন আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১ দিন আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১ দিন আগে
