রাজনীতি

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত


দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তিন নেতা-কর্মীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃতরা হলেন-মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক তোজাম্মেল হক তোজা, মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. আতাউর রহমান আতা এবং ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম ফিরোজ। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে একই দিনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের দায়ে পূর্বে বহিষ্কার ও অব্যাহতি পাওয়া ৯ নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। এ সংক্রান্ত বিষয়ে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট নেতা-কর্মীদের আবেদন ও সাংগঠনিক বিবেচনায় তাদের বিরুদ্ধে জারি করা পূর্বের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

বহিষ্কার ও অব্যাহতির আদেশ প্রত্যাহার হওয়া নেতা-কর্মীরা হলেন-যশোর জেলা বিএনপির সাবেক সদস্য এ কে শরফুদ্দৌলা, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, শেরপুর জেলার নকলা উপজেলা বিএনপির সদস্য মো. দেওয়ান গোলাম মামুন ও মো. রেজাউল করিম এবং নওগাঁ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মোছা. মাসরেখা বানু চৌধুরী সীমা।

এছাড়াও বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া অন্য নেতা-কর্মীরা হলেন-নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টু, বান্দরবান জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শিরিনা আক্তার, কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য আক্তার কামাল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি মো. ওমরাও খান।

দলীয় সূত্র জানায়, বিএনপি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে যেমন কঠোর অবস্থান নিচ্ছে, তেমনি সংশোধনের সুযোগ ও সাংগঠনিক পুনর্মূল্যায়নের ভিত্তিতে দায়িত্বশীল সিদ্ধান্তও গ্রহণ করছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

২ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

২৩ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom