রাজনীতি

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন আলোচনায় রুবিনা আক্তার রুবা

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


সংরক্ষিত নারী আসনে মনোনয়ন আলোচনায় রুবিনা আক্তার রুবা

ছবি: সংগৃহীত


আইনপেশা ও রাজনীতিতে সমান তালে সক্রিয় আইনজীবী অ্যাডভোকেট রুবিনা আক্তার রুবা ইতোমধ্যেই দলীয় অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা রুবা শৈশব থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত। সেই বিশ্বাস থেকেই রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের পর তিনি আইনপেশায় আত্মনিয়োগ করেন। আদালতের গণ্ডি ছাড়িয়ে রাজনৈতিক নেতাকর্মীদের আইনি সহায়তা দেওয়াকে তিনি দায়িত্ব হিসেবেই দেখেছেন।

২০১৫ সালে নিহার হোসেন ফারুক অ্যাসোসিয়েটে যোগদানের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় লড়েছেন তিনি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য হিসেবে প্রতিকূল পরিবেশের মধ্যেও ঢাকা বার নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য, ২০২২-২৩ ও ২০২৩-২৪ মেয়াদে ঢাকা বার নির্বাচনে অংশগ্রহণ করে তিনি আইনাঙ্গনে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। কারচুপি, জাল ভোট কিংবা হামলার আশঙ্কার মধ্যেও নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় উপস্থিতি এবং দৃঢ় অবস্থানের কারণে সহকর্মীদের কাছে আস্থার জায়গা তৈরি করেন বলে সংশ্লিষ্টরা জানান।

সাংগঠনিক দায়িত্বেও তিনি সক্রিয়। ২০২২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল-এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল-এর আস্থাভাজন হয়ে মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান। এরপর থেকে মাঠপর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় এবং আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণে দৃশ্যমান ভূমিকা রাখছেন তিনি। রাজপথ ও আদালত—দুই ক্ষেত্রেই তার উপস্থিতি দলীয় মহলে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক অভিজ্ঞতা, আইনি দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক—এই তিন শক্তিকে সামনে রেখেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন অ্যাডভোকেট রুবিনা আক্তার রুবা। মনোনয়ন পেলে সংসদে নারীর অধিকার, আইনের শাসন ও গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করার অঙ্গীকার করেছেন তিনি।

এখন অপেক্ষা দলের চূড়ান্ত সিদ্ধান্তের। তবে আইন ও রাজনীতির মেলবন্ধনে তার সক্রিয় উপস্থিতি ইতোমধ্যেই তাকে আলোচনায় এনেছে।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৭ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৭ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৫ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom