সংসদের মর্যাদা রক্ষার আহ্বান পার্থের, জামায়াত এমপিকে মাইক্রোওয়েভ দেওয়ার প্রস্তাব
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আন্দালিব রহমান পার্থ বলেছেন, জাতীয় সংসদে ব্যক্তিগত গৃহস্থালির সামগ্রী নিয়ে দাবি তোলা সংসদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে তিনি রসাত্মক ভঙ্গিতে মিজানুর রহমান-কে ব্যক্তিগতভাবে একটি মাইক্রোওয়েভ ওভেন দেওয়ার প্রস্তাবও দেন।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
পার্থ বলেন,
"আমার ভাই যেহেতু এ বিষয়ে মন্তব্য করেছেন, তাকে বিব্রত না করে বলতে চাই-ভবিষ্যতে যদি তার মাইক্রোওয়েভ ওভেন বা পর্দার প্রয়োজন হয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে একটি মাইক্রোওয়েভ দেওয়ার ব্যবস্থা করতে প্রস্তুত আছি।"
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে ওয়াশিং মেশিন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পর্দার ব্যবস্থা করার অনুরোধ জানালে সম্মিলিতভাবে ওই সংসদ সদস্যের সংসার গুছিয়ে দেওয়া সম্ভব হবে।
বক্তব্যের শুরুতে পার্থ বলেন, বর্তমান সংসদের বড় বৈশিষ্ট্য হলো এখানে "স্বৈরাচারের কোনো দোসর বা ফ্যাসিবাদের প্রতিনিধি নেই"। তবে তিনি সতর্ক করে বলেন, সংসদের আলোচনার মান ও মর্যাদা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, সাম্প্রতিক এক অধিবেশনের পর বিভিন্ন গণমাধ্যমে "জামায়াত এমপি ডিমান্ডস ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ অ্যান্ড কার্টেইন্স" শিরোনাম প্রকাশিত হয়। এতে সংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পার্থের ভাষ্য অনুযায়ী, সংসদ জনগণের সমস্যা, দাবি ও প্রত্যাশা তুলে ধরার জায়গা। সেখানে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ বা পর্দার মতো ব্যক্তিগত সুবিধা নিয়ে আলোচনা সংসদের মর্যাদার সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ, তা বিবেচনা করা প্রয়োজন।
তিনি আরও স্মরণ করিয়ে দেন, অতীতে সংসদ সদস্যদের জন্য গাড়ি ও প্লটের মতো সুবিধা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সেই প্রেক্ষাপটে তিনি প্রশ্ন তোলেন, ব্যক্তিগত গৃহস্থালি সামগ্রী নিয়ে সংসদে দাবি তোলার প্রয়োজনীয়তা কতটা।
যে বক্তব্যকে ঘিরে আলোচনা
এর আগে বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে জামায়াতের এমপি মিজানুর রহমান বলেন, সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে এখনো জানালার পর্দা লাগানো হয়নি। তিনি স্পিকারের মাধ্যমে ফ্ল্যাটে পর্দার পাশাপাশি একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন দেওয়ার দাবি জানান। ওই বক্তব্যের পরই বিষয়টি নিয়ে সংসদ ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
৯ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
