সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকারের পদ নেবে না জামায়াত: শিশির মনির
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই সনদ ও গণভোট অনুযায়ী প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন না হলে বিরোধী দল হিসেবে কেবল আনুষ্ঠানিকতার জন্য ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন শিশির মনির।
মঙ্গলবার (১০ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। শিশির মনির বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী।
পোস্টে তিনি লেখেন, জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী প্রতিশ্রুত সংস্কার প্রস্তাব বাস্তবায়িত না হলে বিরোধীদল কেবল অলঙ্কার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না।
একই দিন সকালে দেওয়া আরেক পোস্টে তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, ১৮ কোটি মানুষের এই বড় অর্থনীতিতে সংকট ছিল, আছে এবং থাকবে। এসব সংকট মোকাবিলায় সৎ ও দক্ষ জনশক্তি এবং জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের নির্দেশনা না মানার কারণে জাতীয় ঐক্যে ভাঙন তৈরি হচ্ছে এবং এতে অনৈক্য বাড়ছে। পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...
১১ মিনিট আগে
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে
১ ঘন্টা আগে
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর
২ ঘন্টা আগে
সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ (মিষ্টি) কে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি)কে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে লিখিত ভাবে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রী এই কঠোর পদক্ষেপ নিলেন।এর আগে বুধবার,একই ঘটনার প্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও
৩ ঘন্টা আগে
