রাজনীতি

সংস্কার বাস্তবায়নে বিএনপির টালবাহানার অভিযোগ ইইউকে জানালেন বিরোধীদলীয় নেতা

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


সংস্কার বাস্তবায়নে বিএনপির টালবাহানার অভিযোগ ইইউকে জানালেন বিরোধীদলীয় নেতা

ছবি: সংগৃহীত


বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক মিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জাতীয় রাজনৈতিক সংস্কার বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনে সমঝোতা হলেও পরবর্তীতে তা বাস্তবায়নে বিলম্ব ও টালবাহানা করা হচ্ছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। দলের নেতৃত্ব দেন প্রধান পর্যবেক্ষক ইভারস আইজবস।

বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব সিদ্ধান্ত হয়েছে, তার বাস্তবায়নে গড়িমসি করা হলে জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি আরও দাবি করেন, এ পরিস্থিতি রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও ঝুঁকিপূর্ণ।

তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং বিভিন্ন সহিংস ঘটনা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিরতা ও রাজনৈতিক সংঘাতের প্রসঙ্গ তুলে ধরেন।

অন্যদিকে, ইইউ প্রতিনিধি দল বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা, রাজনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যকর করার ওপর গুরুত্বারোপ করে। তারা আগামী জাতীয় নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে কিছু সুপারিশও তুলে ধরেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আলী আহমাদ মাবরুর।


‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম
‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম

চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)...

২ ঘন্টা আগে


সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...

৫ ঘন্টা আগে


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

১ দিন আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

২ দিন আগে

Dr.Mahfuzul Alom