সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে না।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক তেঁতুলতলায় আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্রীয় সংস্কার ছাড়া সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়।
“যদি এই সরকারকে আমরা সংস্কার করতে না পারি, তাহলে পাথরশ্রমিকদের মজুরি বাড়াতে পারব না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর সংস্কৃতিও বন্ধ করা যাবে না।”
তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে যারা রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাদের একটি অংশ এখন সেই অবস্থান থেকে সরে এসেছে।
তার ভাষায়, “যারা আবু সাঈদের রক্তের ওপর দাঁড়িয়ে সংস্কারের কথা বলেছিলেন, তারা এখন বলছেন—সংস্কারের প্রয়োজন নেই। স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের লাল কার্ড দেখাবে।”
বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, গত দুই বছরে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন আসেনি। আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, “এখনো সময় আছে, ঠিক হয়ে যান।”
বক্তব্যে তিনি পরিবারতন্ত্রেরও সমালোচনা করেন। তার দাবি, একই পরিবারের সদস্যদের ধারাবাহিকভাবে জনপ্রতিনিধি হওয়ার সংস্কৃতি গণতন্ত্রের পরিপন্থী।
তিনি বলেন, “বাংলাদেশে আর কোনো পরিবারতন্ত্র চাই না। জনগণ যাকে ভোট দেবে, তাকেই নির্বাচিত হতে হবে।”
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না।
পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদসহ দলের অন্যান্য নেতারা।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
১১ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
