সন্তান জন্মে ৬৭ লাখ টাকা দেবে সিঙ্গাপুর
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
সন্তান জন্মহার বাড়াতে নাগরিকদের জন্য বড় অঙ্কের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে সিঙ্গাপুর। নতুন প্যাকেজের আওতায় একটি সন্তান জন্ম দিলে বিদ্যমান সুবিধাসহ সর্বোচ্চ প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়া যাবে।
রোববার (২৩ আগস্ট) ২০২৬ সালের ন্যাশনাল ডে র্যালিতে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওং। তিনি জানান, নতুন ‘এসজি চাইল্ড সাপোর্ট প্যাকেজ’-এর আওতায় সর্বোচ্চ ৬২ হাজার সিঙ্গাপুর ডলার এবং বিদ্যমান বিভিন্ন সুবিধার মাধ্যমে আরও প্রায় ৭ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার দেওয়া হবে।
নতুন প্যাকেজ অনুযায়ী, ২০২৭ সালের ১ এপ্রিল বা তার পরে জন্ম নেওয়া প্রতিটি যোগ্য শিশুর জন্য ১০ হাজার সিঙ্গাপুর ডলারের নগদ সহায়তা দেওয়া হবে। জন্মের প্রথম ১২ মাসের মধ্যে দুই কিস্তিতে এই অর্থ পরিশোধ করা হবে। পাশাপাশি শিশুর প্রথম ১৬ বছর পর্যন্ত প্রতি বছর ২ হাজার সিঙ্গাপুর ডলার করে ক্রেডিট দেওয়া হবে। এতে এই খাতে মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে ৩২ হাজার সিঙ্গাপুর ডলার।
সরকারের হিসাবে, নতুন ব্যবস্থায় আগের স্কিমগুলোর তুলনায় প্রথম সন্তানের বয়স ১৭ বছর হওয়া পর্যন্ত পরিবারগুলো অতিরিক্ত ৪২ হাজার সিঙ্গাপুর ডলার সুবিধা পাবে। তৃতীয় সন্তানের ক্ষেত্রে আর্থিক সহায়তা আরও ১৯ হাজার সিঙ্গাপুর ডলার বাড়বে।
সিঙ্গাপুরে দীর্ঘদিন ধরেই জন্মহার কমছে। একই সময়ে দ্রুত বাড়ছে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা। ফলে জনসংখ্যার ভারসাম্য ও ভবিষ্যৎ কর্মশক্তি নিয়ে সরকারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সন্তান নেওয়ার ক্ষেত্রে পরিবারগুলোর আর্থিক চাপ কমানোকে নীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
সরকারের তথ্য অনুযায়ী, নতুন প্যাকেজের আওতায় প্রায় ৩ লাখ ৮০ হাজার পরিবারের ১৭ বছর বা তার কম বয়সী ৬ লাখ ১০ হাজারের বেশি শিশু উপকৃত হতে পারে।
এদিকে, বিবাহ ও সন্তান নেওয়ার বিষয়ে সরকারি নীতি আরও কার্যকর করতে একটি ওয়ার্কগ্রুপ গঠন করেছে সিঙ্গাপুর সরকার। জন্মহার বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে চলতি অর্থবছরে প্রায় ৭০০ কোটি সিঙ্গাপুর ডলার বরাদ্দের প্রস্তুতিও চলছে।
বিশ্লেষকদের মতে, শুধু নগদ প্রণোদনা নয়-বাসস্থান, শিশু পরিচর্যা, কর্মজীবন ও পরিবারবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করাও জন্মহার বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। তাই সিঙ্গাপুরের নতুন উদ্যোগের সাফল্য নির্ভর করবে আর্থিক সহায়তার পাশাপাশি এসব দীর্ঘমেয়াদি সামাজিক নীতির কার্যকারিতার ওপর।
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
৪ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
৬ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
৬ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
১৯ ঘন্টা আগে
