খেলাধুলা

সন্তানদের নিয়ে স্পেনে মেসি, কর্নেলার জার্সিতে চমক

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ মাস আগে


সন্তানদের নিয়ে স্পেনে মেসি, কর্নেলার জার্সিতে চমক

ছবি: সংগৃহীত


বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে পাঁচ বছর আগে স্পেন ছাড়লেও দেশটির সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক এখনো অটুট। সুযোগ পেলেই স্পেনে ছুটে যান আর্জেন্টাইন তারকা। এবার সন্তানদের নিয়ে স্পেনে গিয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।

গত বছর নভেম্বরে অনেকটা গোপনে বার্সেলোনার সংস্কারাধীন ন্যু ক্যাম্পে ফিরেছিলেন মেসি। এরপর স্পেনে তার ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জনও ছড়িয়েছিল। তবে গত এপ্রিলে স্পেনের পঞ্চম স্তরের ক্লাব কর্নেলার মালিকানা কিনে দেশটির ফুটবলের সঙ্গে নতুনভাবে যুক্ত হন তিনি।

সম্প্রতি কাতালান ক্লাবটির সবুজ ও সাদা জার্সি পরে তিন সন্তান থিয়াগো, মাতেও ও চিরোকে সঙ্গে নিয়ে হাজির হন মেসি। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে কর্নেলা।

ছবির সঙ্গে ক্লাবটি লিখেছে, ‘লিও মেসি ও তার পরিবার এই মৌসুম শুরু করতে প্রস্তুত হচ্ছেন। কর্নেলা থেকে সারা বিশ্বে, তার মতো সবুজ জার্সি পরা মানুষের সংখ্যা বেড়ে চলেছে। এই দারুণ চ্যালেঞ্জ শুরু করতে সবাই মুখিয়ে আছে। এগিয়ে চলো, কর্নেলা।’

৩৯ বছর বয়সেও মাঠে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। ইন্টার মায়ামির হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতে তার পারফরম্যান্সও ছিল নজরকাড়া। মন্ট্রিয়ালের বিপক্ষে দলের ৭-১ গোলের বড় জয়ে একাই চার গোল করে নিজের সামর্থ্যের আরও একবার প্রমাণ দিয়েছেন তিনি।

কর্নেলার মালিকানা নেওয়ার পর মেসির স্পেন-সংযোগ নতুন মাত্রা পেয়েছে। ফলে ভবিষ্যতে স্পেনের ফুটবলে তার সম্পৃক্ততা আরও বাড়ে কি না, সেটিই এখন দেখার বিষয়।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

৩ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৫ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৮ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom