আইন-আদালত

সন্ত্রাসবিরোধী মামলায় নতুন ধারা বাংলাদেশের ৬ নেতার জামিন নামঞ্জুর

অনলাইন ডেস্ক

১ মাস আগে


সন্ত্রাসবিরোধী মামলায় নতুন ধারা বাংলাদেশের ৬ নেতার জামিন নামঞ্জুর

ছবি: সংগৃহীত


ঢাকার শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয় নেতার জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে আসামিদের পক্ষে আইনজীবী জাহাঙ্গীর আলম জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।

জামিন শুনানিতে আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, নতুন ধারা বাংলাদেশ মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করে। এটি কোনো রাজনৈতিক সংগঠন নয় এবং আসামিরা মামলার ঘটনায় জড়িত নন। তাই তাদের জামিন দেওয়ার আবেদন জানান তিনি।

মামলার অন্য আসামিরা হলেন—দলের ভাইস চেয়ারম্যান নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল ও হরী সরকার।

গত মঙ্গলবার রাতে বাবুল সরদার নামে এক ব্যক্তি শাহবাগ থানায় মামলাটি করেন। এতে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্র, উসকানিমূলক বক্তব্য ও মিছিল এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংঘর্ষ ও কয়েকজনকে আহত করার অভিযোগও করা হয়েছে।

এর আগে গত ৪ আগস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর শান্তা ফারজানাসহ ছয়জনকে পুলিশ হেফাজতে নেয়। পরে তাদের শাহবাগ থানায় নেওয়া হয়।

ওই দিন সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়। এতে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসেবা সাময়িকভাবে ব্যাহত হয়।


দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...

২০ ঘন্টা আগে


রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড

২২ ঘন্টা আগে


হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...

২ দিন আগে


ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom