রাজনীতি

সংযত ও নম্র আচরণে আলোচনার কেন্দ্রে, সাক্ষাতে উন্মুখ দেশ-বিদেশের মহল

৫ মাস আগে


সংযত ও নম্র আচরণে আলোচনার কেন্দ্রে, সাক্ষাতে উন্মুখ দেশ-বিদেশের মহল

ছবি: সংগৃহীত


বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একসময় জামায়াতে ইসলামীর সঙ্গে প্রকাশ্য যোগাযোগ এড়িয়ে চলতেন বহু প্রভাবশালী ব্যক্তি। অভিজাত মহল থেকে শুরু করে বিদেশি কূটনীতিকদের বড় একটি অংশ দলটির নেতৃত্বের সঙ্গে সম্পর্ক রাখতেন গোপনে, কিংবা একেবারেই দূরে থাকতেন। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর সেই বাস্তবতায় এসেছে আমূল পরিবর্তন। এখন দেশের প্রভাবশালী মহল ও আন্তর্জাতিক কূটনৈতিক মহলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে প্রকাশ্যেই আগ্রহ দেখা যাচ্ছে।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমত জরিপে শীর্ষ অবস্থানের জন্য হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় জামায়াতের এগিয়ে আসাই এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের অন্যতম কারণ। দীর্ঘদিন রাজনৈতিক কোণঠাসা থাকা দলটি এখন ক্ষমতার বিকল্প শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

উচ্চাভিলাষী ইশতেহার ও রাজনৈতিক বার্তা

সম্প্রতি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান একটি উচ্চাভিলাষী নির্বাচনি ইশতেহার প্রকাশ করেন। ঢাকার একাংশ অর্থনীতিবিদ এই ইশতেহার বাস্তবায়নের অর্থনৈতিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর মূল উদ্দেশ্য আর্থিক হিসাবের চেয়ে দলটির ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা ও অভিপ্রায় স্পষ্ট করা।

নতুন ইশতেহারটি জামায়াতকে কেবল ধর্মভিত্তিক রাজনীতির দল হিসেবে নয়, বরং একটি শাসনযোগ্য ও আধুনিক রাষ্ট্র পরিচালনার বিকল্প শক্তি হিসেবে উপস্থাপন করছে। এতে তুলে ধরা হয়েছে-ধর্মীয় পরিচয় ও আধুনিক বাংলাদেশের ভবিষ্যৎ আকাঙ্ক্ষার মধ্যে মৌলিক কোনো দ্বন্দ্ব নেই।

অভিজাত ও কূটনৈতিক মহলের অবস্থান বদল

একসময় যে ব্যবসায়ী অভিজাত শ্রেণি ও বিদেশি কূটনীতিকরা জামায়াত থেকে দূরত্ব বজায় রাখতেন, এখন তারাই প্রকাশ্যে যোগাযোগ করছেন। গত কয়েক মাসে ইউরোপীয়, পশ্চিমা এমনকি ভারতীয় কূটনীতিকরাও ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে আগ্রহ দেখিয়েছেন। অথচ কয়েক মাস আগেও আন্তর্জাতিক পরিসরে তিনি অনেকের কাছে প্রায় রাজনৈতিকভাবে ‘অস্পৃশ্য’ বলে বিবেচিত হতেন।

এই প্রেক্ষাপটে একটি প্রশ্ন সামনে এসেছে-যে নেতার দল একাধিকবার নিষিদ্ধ হয়েছে, তিনি কি আসন্ন নির্বাচনের মাধ্যমে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগোচ্ছেন? এক বছর আগেও এমন প্রশ্ন তোলা ছিল প্রায় অকল্পনীয়।

‘মানুষের জন্য লড়াই’-নেতৃত্বের গল্প

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দলের এই পুনরুত্থানের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডা. শফিকুর রহমান। তার মতে, তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড এবং দমন-পীড়নের মধ্যেও রাজনীতিতে টিকে থাকার সংগ্রামই এই পরিবর্তনের ভিত্তি।

ডা. শফিকুর রহমান ২০১৯ সালে জামায়াতের আমিরের দায়িত্ব নেন। ২০২২ সালের ডিসেম্বরে গভীর রাতে ‘জঙ্গিবাদে সহায়তার’ অভিযোগে গ্রেপ্তার হন তিনি। প্রায় ১৫ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান এবং ২০২৫ সালের মার্চে মামলার অভিযোগপত্র থেকে তার নাম বাদ দেওয়া হয়। এরপর থেকে তার সংযত, আবেগঘন ও সহানুভূতিশীল উপস্থিতি জনমনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

গত জুলাইয়ে ঢাকায় এক সমাবেশে অসুস্থ হয়ে মঞ্চে দুবার জ্ঞান হারালেও বক্তব্য শেষ করেন তিনি। সেখানেই তিনি ঘোষণা দেন-
“আল্লাহ যতদিন আমাকে জীবন দেবেন, আমি মানুষের জন্য লড়াই করব।”

ভাবমূর্তি পুনর্গঠনের চ্যালেঞ্জ

বর্তমানে টানা তৃতীয় মেয়াদে জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন শফিকুর রহমান। দলের ভেতরে তার নেতৃত্ব সুদৃঢ় হলেও সামনে বড় চ্যালেঞ্জ হলো ভাবমূর্তি পুনর্গঠন।

নতুন সমর্থকদের আকৃষ্ট করতে গিয়ে জামায়াত নিজেকে কেবল ইসলামপন্থি দল হিসেবে নয়, বরং সুশাসন, শৃঙ্খলা ও পরিবর্তনের বাহক হিসেবে তুলে ধরতে চাইছে। বিশ্লেষকদের মতে, এই রূপান্তর কতটা বাস্তব এবং কতটা কৌশলগত—তা নির্ধারণ করবে জামায়াতের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান।

এই টানাপোড়েনের মধ্যেই দলটি ইতিহাসে প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের আল জাজিরাকে বলেন, দলটি মধ্যপন্থি এবং ইসলামী আইন কঠোরভাবে চাপিয়ে দেওয়ার পক্ষে নয়।

তরুণদের কাছে ‘দাদু’

নির্বাচনি প্রচারে তরুণ সমর্থকদের মুখে মুখে শফিকুর রহমান এখন ‘দাদু’। সাদা দাড়ি, নম্র ভাষা ও তরুণদের প্রতি সম্মানসূচক আচরণ তাকে এই প্রজন্মের কাছে আলাদা গ্রহণযোগ্যতা দিয়েছে।

চট্টগ্রামের তরুণ সমর্থক আবদুল্লাহ আল মারুফ বলেন, বিএনপির অনেক নেতা যেখানে তরুণদের তাচ্ছিল্য করেন, সেখানে শফিকুর রহমান তাদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলেন।

আন্তর্জাতিক পরিসরে বিস্তার

জামায়াতের যোগাযোগ এখন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বিস্তৃত হয়েছে। ভারতীয় কূটনীতিকদের সৌজন্য সাক্ষাৎ, ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে আমন্ত্রণ এবং ইউরোপীয় ও পশ্চিমা কূটনীতিকদের আগ্রহ-সব মিলিয়ে দলটির অবস্থান বদলের ইঙ্গিত দিচ্ছে।

এই প্রেক্ষাপটে অনেক সমর্থকই শফিকুর রহমানের নেতৃত্ব নিয়ে আত্মবিশ্বাসী। ঢাকার এক ভোটার আবুল কালাম বলেন, “তিনি প্রধানমন্ত্রী হোন বা বিরোধী দলের নেতা—যে অবস্থানেই থাকুন, দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তার আছে।”


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

৮ ঘন্টা আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

১ দিন আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

১ দিন আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

১ দিন আগে

Dr.Mahfuzul Alom