সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় এলাকায় নিয়ন্ত্রণের দাবি ইরানের, উত্তেজনা নতুন মাত্রায়
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপকূলীয় অঞ্চলের বড় একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরান। দেশটি নতুন একটি মানচিত্র প্রকাশ করে সমুদ্রসীমা সম্প্রসারণের এই দাবি জানায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ইরান প্রকাশিত মানচিত্রে লাল রেখা দিয়ে চিহ্নিত অঞ্চলটি কৌশলগত হরমুজ প্রণালি ছাড়িয়ে আমিরাতের উপকূলীয় বিস্তৃত এলাকাজুড়ে বিস্তৃত। এই অঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ণ ফুজাইরা ও খোরফাক্কান বন্দরও অন্তর্ভুক্ত রয়েছে বলে দাবি করা হয়েছে।
এই বন্দর দুটি ওমান উপসাগরের তীরে অবস্থিত এবং চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে বিকল্প রুট হিসেবে আমিরাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে অস্থিরতার মধ্যে তেল ও পণ্য পরিবহনে ফুজাইরা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ফুজাইরা বন্দর আবুধাবির ক্রুড অয়েল পাইপলাইনের শেষ প্রান্তে অবস্থিত হওয়ায় এটি কৌশলগতভাবে আরও গুরুত্বপূর্ণ। এই পাইপলাইনের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ তেলক্ষেত্র থেকে সরাসরি বন্দরে অপরিশোধিত তেল পরিবহন করা হয়, যা সংকটকালেও রপ্তানি অব্যাহত রাখতে সহায়তা করে।
বিশ্লেষকদের মতে, ইরান যদি বাস্তবে এই অঞ্চলগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, তবে তা সংযুক্ত আরব আমিরাতের ওপর কার্যত নৌ-অবরোধের সমান প্রভাব ফেলবে।
হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা
এদিকে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, নৌবাহিনীর পাহারায় দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছে।
তবে এই ঘটনার সময় ও বিস্তারিত তথ্য নিয়ে ওয়াশিংটন পরিষ্কার কিছু জানায়নি।
অন্যদিকে ইরান দাবি করেছে, কোনো জাহাজ পারাপারের ঘটনা ঘটেনি। তবে আন্তর্জাতিক শিপিং কোম্পানি মায়েরস্ক জানিয়েছে, মার্কিন পতাকাবাহী একটি জাহাজ যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তায় পারস্য উপসাগর অতিক্রম করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং হরমুজ প্রণালির পরিস্থিতি পুরো উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের
পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়ানোর মুহূর্তকে তিনি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের এক গর্বের স্মারক হিসেবে উল্লেখ করেছেন।বুধবার (২৫...
২১ ঘন্টা আগে
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এই নেতা।অর্জুন সিং বলেন, ‘অনেক হয়েছে, আর
১ দিন আগে
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত
হিজাব ছাড়া গান গেয়ে সেই পরিবেশনা ইউটিউবে প্রকাশ করায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তার দলের অন্য চার সদস্যকেও।গতকাল সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদির শরীরে চাবুকের আঘাত করা হয়। গত জুনে আদালত তাকে এই শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি...
২ দিন আগে
হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।রোববার (১৫ নভেম্বর) ইসরায়েল...
১০ দিন আগে
