বানিজ্য

স্পট মার্কেটের চেয়ে কম দামে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

অনলাইন ডেস্ক

১ মাস আগে


স্পট মার্কেটের চেয়ে কম দামে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

ছবি: সংগৃহীত


স্পট মার্কেটের তুলনায় কম দামে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। ওমানভিত্তিক ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে প্রতি এমএমবিটিইউ ১৫ দশমিক ৫০ মার্কিন ডলার দরে দুই কার্গো এলএনজি কেনা হবে। এতে সরকারের প্রায় ৩৭০ কোটি টাকা সাশ্রয় হতে পারে।

সোমবার (১৭ আগস্ট) অনলাইনে অনুষ্ঠিত জরুরি সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আগস্ট ২০২৬ সালে সরবরাহের জন্য জেকেএমভিত্তিক এলএনজির প্রযোজ্য মূল্য ছিল প্রতি এমএমবিটিইউ ১৬ দশমিক ৮০৮ মার্কিন ডলার। তবে ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির সঙ্গে দরকষাকষির পর দুই কার্গোর জন্য দাম নির্ধারণ করা হয়েছে ১৫ দশমিক ৫০ ডলার।

প্রস্তাব অনুযায়ী, আগামী ১৭-১৮ আগস্ট এবং ২২-২৩ আগস্ট দুই কার্গো এলএনজি সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। এর আগে প্রতিষ্ঠানটির প্রাথমিক প্রস্তাব ছিল প্রতি এমএমবিটিইউ ১৩ মার্কিন ডলার।

তবে এলএনজি বাজারের অস্থিরতা, স্পট মার্কেটে তুলনামূলক বেশি দাম, অন্য উৎস থেকে কার্গো সংগ্রহে সময়ের স্বল্পতা এবং সরকারের অর্থ সাশ্রয়ের বিষয় বিবেচনায় নিয়ে মূল্যায়ন কমিটি দরকষাকষির মাধ্যমে চূড়ান্ত দাম নির্ধারণ করে।

জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, গত ১১ আগস্ট স্পট মার্কেটে জেকেএমভিত্তিক এলএনজির দাম ছিল প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ২৮৯ মার্কিন ডলার। এই দামের তুলনায় ১৫ দশমিক ৫০ ডলার দরে দুই কার্গো কেনায় সরকারের আনুমানিক ৩ কোটি ৭ দশমিক ৫ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৭০ কোটি টাকা সাশ্রয় হতে পারে।

এদিকে একই বৈঠকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে আরও পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে ২৩-২৪ আগস্টের জন্য একটি এবং ৪-৫ সেপ্টেম্বরের জন্য আরেকটি কার্গো কিনতে বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডকে সরবরাহকারী হিসেবে অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

বিপি সিঙ্গাপুর থেকে ২৩-২৪ আগস্টের কার্গোটি প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৮৭৮ মার্কিন ডলার দরে কিনতে এআইটিসহ মোট ৯২৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮৩৩ টাকা ৯২ পয়সা এবং ৪-৫ সেপ্টেম্বরের কার্গোটি প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৭৭৮ মার্কিন ডলার দরে কিনতে এআইটিসহ ৯২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৩৬৯ টাকা ৯২ পয়সা ব্যয়ের সুপারিশ করা হয়েছে।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে এসব এলএনজি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি ক্রয় আইন ও বিধিমালা অনুযায়ী নির্দিষ্ট ক্ষেত্রে দরকষাকষির সুযোগও রয়েছে।


ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের

ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...

১ দিন আগে


আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...

৪ দিন আগে


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

৬ দিন আগে


কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom