রাজনীতি

সরকারের ছয় মাসে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি: এবি পার্টি

অনলাইন ডেস্ক

১ মাস আগে


সরকারের ছয় মাসে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি: এবি পার্টি

ছবি: সংগৃহীত


সরকারের ছয় মাসের কর্মকাণ্ডে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, প্রশাসনে দলীয় নিয়োগ এবং ক্যাম্পাসে সহিংসতার কারণে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সরকারের ছয় মাস : প্রতিশ্রুতি বনাম বাস্তবতা! জনগণের সামনে পূর্ণাঙ্গ খতিয়ান’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এবি পার্টির নেতারা।

সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বক্তব্য দেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, একটি নির্বাচিত সরকারকে মূল্যায়নের জন্য ছয় মাস কম সময় নয়। তবে এই সময়ের মধ্যেই সরকারের পূর্ণাঙ্গ সফলতা বা ব্যর্থতার হিসাব করা ঠিক হবে না। অর্থনীতি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, শাসনব্যবস্থা, উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও গণতান্ত্রিক চর্চাসহ বিভিন্ন সূচকে সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে হবে।

তিনি দাবি করেন, এসব সূচকে গত ছয় মাসে আশানুরূপ উন্নতি দেখা যায়নি। কোনো কোনো ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের তুলনায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে।

মঞ্জু বলেন, মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু সেই অনুপাতে জীবনমানের উন্নতি হয়নি। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনসংগ্রাম কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে শত শত কলকারখানা বন্ধ হয়েছে এবং নতুন আরও এক হাজারের বেশি কারখানা চালুর ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

সরকার নতুন কর্মসংস্থানের আশ্বাস দিলেও বাস্তবে বেকারত্ব বেড়েছে বলে অভিযোগ করেন এবি পার্টির চেয়ারম্যান। তার দাবি, জ্বালানি সংকট মোকাবিলায় সব রাজনৈতিক দলকে নিয়ে আলোচনায় বসার পরামর্শ দেওয়া হলেও সরকার তা গ্রহণ করেনি।

প্রশাসনে নিয়োগ নিয়েও সরকারের সমালোচনা করেন মঞ্জু। তিনি বলেন, বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় দলীয় লোক নিয়োগ এবং ক্যাম্পাসকেন্দ্রিক সহিংসতা সরকারের সুশাসন নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

প্রধানমন্ত্রীর মিতব্যয়িতা ও সাদামাটা জীবনযাপনের বার্তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রী আচরণ ও কর্মযজ্ঞে মিতব্যয়িতা এবং জৌলুস পরিহারের বার্তা দিলেও দলীয় নেতাকর্মীদের মধ্যে এর প্রতিফলন দেখা যাচ্ছে না।

খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় পুরোহিতদের ভাতাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিরও সমালোচনা করেন তিনি। এসব উদ্যোগের দৃশ্যমান প্রভাব নেই এবং বিভিন্ন কর্মসূচি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে বলে দাবি করেন মঞ্জু।

তিনি বলেন, সরকারের বর্তমান কর্মকাণ্ড অব্যাহত থাকলে বিরোধী দলের আন্দোলনের প্রয়োজন হবে না; জনদুর্ভোগে সাধারণ মানুষই রাস্তায় নামতে বাধ্য হবে।

অন্যদিকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশে রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি আবার ফিরে আসছে। তবে এখনো রাজনৈতিক সহনশীলতা রয়েছে, যা ইতিবাচক দিক। সরকারের পুরো মেয়াদে এই সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

ফুয়াদ দাবি করেন, বিএনপি তাদের ৩১ দফার অন্তত ৮ থেকে ১০টি বিষয় ইতোমধ্যে অমান্য করেছে। ক্রীড়াঙ্গনকে দলীয়করণ না করার প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তিনি। বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশনে নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

গুম ও মানবাধিকার প্রসঙ্গে ফুয়াদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের করা অধ্যাদেশ বাতিল করে আওয়ামী লীগ সরকারের আমলের আইনের চেয়েও দুর্বল আইন করা হয়েছে। গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদেরই তদন্তের দায়িত্ব দেওয়ার সুযোগ রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

জ্বালানি খাত বেসরকারীকরণের বিষয়ে তিনি বলেন, সংসদে নীতিমালা প্রণয়ন ছাড়া জ্বালানি খাত বেসরকারি খাতে দেওয়া উচিত নয়। এবি পার্টি বেসরকারীকরণের বিরোধী নয়, তবে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে।

দেশের জঙ্গি পরিস্থিতি মোকাবিলায় সব রাজনৈতিক দলকে নিয়ে সমন্বিতভাবে কাজ করারও পরামর্শ দেন ফুয়াদ।

সংবাদ সম্মেলনে এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

৪৮ মিনিট আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

১ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

২ ঘন্টা আগে


তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom