সরকারের সঙ্গে আলোচনায় রাজি নয় ককরোচ জনতা পার্টি, নিরপেক্ষ স্থানে সংলাপের দাবি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলমান আন্দোলনের মধ্যে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে আলোচনায় বসতে কেন্দ্রীয় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং। তবে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা জানিয়েছে, যেকোনো আলোচনা হতে হবে দিল্লির যন্তর মন্তর অথবা অন্য কোনো নিরপেক্ষ স্থানে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জিতেন্দ্র সিং বলেন, সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য একাধিকবার প্রস্তাব পাঠিয়েছে এবং সংলাপের দরজা এখনও খোলা রয়েছে।
তিনি জানান, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডার কার্যালয় বা বাসভবনে বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আন্দোলনকারীরা তাতে সাড়া দেননি।
এদিকে রাজধানীর যন্তর মন্তরে চলমান বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি করছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার কার্যকর সমাধান এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বুধবার রাতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনায় কয়েকজন আহত হওয়ার পর আন্দোলন আরও জোরালো হয়েছে বলে আন্দোলনকারীরা দাবি করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত গঠনের ঘোষণা দেন।
তিনি বলেন, তরুণদের ভবিষ্যৎ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
তবে সিজেপির নেতাদের মতে, কেবল শাস্তির ঘোষণা যথেষ্ট নয়; প্রশ্নপত্র ফাঁসের মূল কারণ দূর করে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর সংস্কার প্রয়োজন।
অনশনরত অধিকারকর্মী সোনম ওয়াংচুক বলেন, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া হবে না—সরকার এমন নিশ্চয়তা দিলে তিনি অনশন ভাঙার বিষয়টি বিবেচনা করবেন।
এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় ১০টি মামলা দায়ের করা হয়েছে এবং নতুন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মধ্য দিল্লির ১৬টি মেট্রো স্টেশনে সাময়িকভাবে ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক পুলিশ সদস্যকে আন্দোলনকারীদের হুমকি দিতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত পুলিশ সদস্য পবন সাঙ্গলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ তাদের শিক্ষার্থীদের যন্তর মন্তরের আন্দোলনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ও ভিডিও মুছে ফেলতে নির্দেশ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়েকজন শিক্ষার্থী দাবি করেছেন, ডিনের নির্দেশেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
৩৪ মিনিট আগে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...
৭ ঘন্টা আগে
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
১৩ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
২৩ ঘন্টা আগে
