আন্তর্জাতিক

সরকারি আশ্বাসের পর আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক ডেস্ক

৭ দিন আগে


সরকারি আশ্বাসের পর আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা ককরোচ জনতা পার্টির

ছবি: সংগৃহীত


বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস পাওয়ার দাবি করে আপাতত নতুন আন্দোলনের হুমকি থেকে সরে এসেছে ভারতের আলোচিত সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির দাবি, সরকারের প্রতিনিধিদের সঙ্গে মধ্যরাতের বৈঠকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ প্রত্যাহারের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৭ জুলাই) রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সিজেপির মুখপাত্র সৌরভ দাস এ তথ্য জানান।

সৌরভ দাসের দাবি, সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, আটক ব্যক্তিদের মুক্তি এবং কেন্দ্রীয় সরকার ও বিজেপি/এনডিএ-শাসিত অন্যান্য রাজ্যের পক্ষ থেকেও একই ধরনের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

তিনি বলেন, সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টার মধ্যেই সরকারি প্রতিনিধিরা তাদের সঙ্গে বৈঠকে বসেন। দুই থেকে তিন ঘণ্টাব্যাপী ওই বৈঠকে বিহার ও আসাম সরকারের জারি করা বিজ্ঞপ্তির অনুলিপি দেখানো হয়, যেখানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার, ভবিষ্যতে কোনো ব্যবস্থা না নেওয়া এবং আটক ব্যক্তিদের মুক্তির বিষয়ে উল্লেখ রয়েছে।

সৌরভ দাস আরও দাবি করেন, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি/এনডিএ-শাসিত অন্যান্য রাজ্য থেকেও একই ধরনের বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি বলেন, “কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না। আমরা সবাই একসঙ্গেই আছি।”

বৈঠকের পর প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, সরকারের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়েই তাদের মূল উদ্বেগ ছিল। জবাবে সরকারি প্রতিনিধিরা বিহারের স্বরাষ্ট্র বিভাগের বিজ্ঞপ্তি দেখান, যেখানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কথা উল্লেখ রয়েছে।

সিজেপির দাবি, অন্যান্য রাজ্য থেকেও একই ধরনের নির্দেশনা জারি করা হবে, যাতে আন্দোলনে অংশ নেওয়া কেউ আইনি জটিলতায় না পড়েন।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, মঙ্গলবারের মধ্যে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হবে বলে সরকার আশ্বাস দিয়েছে। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া কোনো বিক্ষোভকারীর বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা না নেওয়া হয়, সে বিষয়েও তারা নজরদারি চালিয়ে যাবে।

এর কয়েক ঘণ্টা আগেই সিজেপি বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের অভিযোগ তুলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিল।


মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...

৮ ঘন্টা আগে


স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...

১১ ঘন্টা আগে


‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...

১ দিন আগে


বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক

ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom