সরকারি উদ্যোগে নির্মিত হবে দুই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে সরকারি উদ্যোগে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)।
ডিএফপি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী অভিজ্ঞ প্রযোজনা ও পরামর্শক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ইতোমধ্যে চিত্রনাট্য ও আবেদন আহ্বান করা হয়েছে।
প্রথম চলচ্চিত্রটির বিষয়বস্তু হবে লোকগাথা ‘গাজী কালু ও চম্পাবতী’। এটি ২৫ থেকে ৩০ মিনিট দৈর্ঘ্যের হবে এবং এতে ইংরেজি সাবটাইটেল থাকবে। এই প্রকল্পের জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে ২০ লাখ টাকা।
দ্বিতীয় চলচ্চিত্রটি নির্মিত হবে ইসলামী সংস্কৃতি, সহনশীলতা ও সামাজিক সংহতির বার্তা নিয়ে। এটি হবে ১২ থেকে ১৫ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যার বাজেট ১০ লাখ টাকা।
নির্বাচিত প্রতিষ্ঠানকে চিত্রনাট্য, কাস্টিং, শুটিং, সম্পাদনা, ডাবিং ও কালার গ্রেডিংসহ পুরো নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ডিএফপি জানিয়েছে, চলচ্চিত্রে আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয় থাকতে হবে।
এ প্রকল্পে অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানের কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগামী ৯ মে দুপুর ১২টার মধ্যে সিলগালা খামে আবেদন ও চিত্রনাট্য জমা দিতে হবে বলে জানানো হয়েছে।
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...
৩ দিন আগে
বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, দেশের দর্শকরা ৩০ জুলাই থেকেই সিনেমাটি দেখতে পারবেন। বিশ্বের অধিকাংশ দেশ, যুক্তরাষ্ট্রসহ, ছবিটি মুক্তি পাবে ৩১ জুলাই।এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম চলচ্চিত্র এবং ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ কিস্তি। সিনেমাটি পরিচালনা করেছেন...
৪ দিন আগে
যুক্তরাষ্ট্রে প্রথম একক সংগীতানুষ্ঠানে মঞ্চে উঠছেন অপূর্ব
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও দর্শকদের কাছে পরিচিত। বিভিন্ন টেলিভিশন নাটকে নিজের কণ্ঠে গান শোনানোর পর এবার প্রথমবারের মতো একক সংগীতানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি।আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। অনুষ্ঠানের আয়োজন করছে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট।আয়োজকদের তথ্য...
৪ দিন আগে
ফেসবুক অনুসারীতে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, দেশের নতুন রেকর্ড
ফেসবুক অনুসারীর সংখ্যায় বাংলাদেশের সব তারকাকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রাখা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে বর্তমানে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক তিনি।সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনায় দেখা যায়, পরীমনির...
৪ দিন আগে
