স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, ইউনিয়ন-ওয়ার্ডে প্রার্থী দেওয়ার প্রস্তুতি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দল সমর্থিত প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে সাংগঠনিক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
সারজিস আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে মাঠপর্যায়ে দ্রুত কাজ করছে এনসিপি। আগামী নভেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে দলটি এগোচ্ছে।
তিনি জানান, ইতোমধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হবে।
এ ছাড়া পাঁচটি সিটি করপোরেশনে প্রার্থী ঘোষণা করা হয়েছে জানিয়ে সারজিস আলম বলেন, বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থীদের নামও সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হবে।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৪ হাজার ৬০০ ইউনিয়ন রয়েছে। এসব ইউনিয়ন পরিষদে এনসিপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের নভেম্বরের মধ্যে ঘোষণা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সারজিস আলম আরও বলেন, ‘আগামী স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে নির্বাচন করবে এবং বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত এনসিপি সমর্থিত প্রার্থী থাকবে।’
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
২০ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
২ দিন আগে
