স্ত্রী–সন্তান হারিয়ে এবার ‘ভিউ ব্যবসায়ীদের কবলে’ বাবা
অনলাইন ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যাকাণ্ডে স্বজন হারানো আ জ ম আজিজুল ইসলাম এবার সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব ও ‘ভিউ ব্যবসায়ীদের’ শিকার হয়েছেন। ফেসবুক ও ইউটিউবে ছড়ানো নানা ভিত্তিহীন অভিযোগে তাঁকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা তাঁকে চরম মানসিক বিপর্যয়ের মধ্যে ফেলেছে।
আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘স্ত্রীহারা, সন্তানহারা একজন বাবার জন্য এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। অথচ কেউ কেউ বলছে, খুনের পেছনে নাকি আমার হাত আছে।’
গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুরের শাহজাহান রোডের নিজ বাসায় খুন হন লায়লা আফরোজা (৪৮) ও তাঁর মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫)। তাঁদের শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় আজিজুল ইসলামের করা মামলায় ১০ ডিসেম্বর ঝালকাঠির নলছিটি থেকে গৃহকর্মী আয়েশা ও তাঁর স্বামী রাব্বি শিকদারকে গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ড শেষে আয়েশা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে আজিজুল ইসলামের কোনো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ‘লায়লা আফরোজার স্বামী জড়িত—এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। ফেসবুকে অনেকেই ভিউয়ের জন্য গুজব ছড়াচ্ছে।’
পুলিশের ভাষ্য অনুযায়ী, চুরির সময় ধরা পড়ার আশঙ্কায় আয়েশা ক্ষিপ্ত হয়ে লায়লা আফরোজাকে ছুরিকাঘাত করেন। মাকে বাঁচাতে এলে নাফিসাকেও হত্যা করা হয়। পরে আয়েশা নিহত কিশোরীর স্কুলড্রেস পরে বাসা থেকে পালিয়ে যান—যা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।
উত্তরার সানবিমস স্কুলের শিক্ষক আজিজুল ইসলাম বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছেন। ঘটনার পর থেকে তিনি নিজ ফ্ল্যাটে থাকতে পারছেন না; ধানমন্ডিতে ছোট বোনের বাসায় অবস্থান করছেন।
স্বজনেরা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্য আজিজুল ইসলামের মতো একজন নির্দোষ মানুষকে নতুন করে শাস্তি দিচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মনিরুল ইসলাম খান বলেন, ‘ফেক নিউজ মানুষকে বিভ্রান্ত করছে। কেউ কোনো কাজ না করেও সেই কাজের দায়ে অভিযুক্ত হলে তা তাকে মারাত্মকভাবে মানসিকভাবে বিপর্যস্ত করে।’
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...
২১ দিন আগে
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর
২ মাস আগে
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...
৩ মাস আগে
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, নালিশি মামলায় আদেশ
ইসকনের বহিষ্কৃত নেতা ও সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-কে একটি নালিশি মামলায় জামিন দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন।এর আগে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন-এর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে...
৩ মাস আগে
