সুপ্রিম কোর্ট ভোট ডাকাতি মামলা: অ্যাডভোকেট আবু সাইদ সাগর কারাগারে
অনলাইন ডেস্ক
সুপ্রিম কোর্ট ভোট ডাকাতির অভিযোগে মামলা: বিএনপি আইনজীবী আবু সাইদ সাগর কারাগারে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে 'ভোট ডাকাতি', বিএনপির আইনজীবীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় অ্যাডভোকেট আবু সাইদ সাগরকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (৫ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ-এর আদালতে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার এ বিষয়ে জানান, শাহবাগ থানার মামলাটিতে অ্যাডভোকেট আবু সাইদ সাগর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের ঘোর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলাটি গত ১৪ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় দায়ের করেন। এতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ মোট ৭৫ জনকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৪ মার্চ সন্ধ্যায় বিএনপি-সমর্থিত নীল প্যানেলের প্রার্থী ও সমর্থকরা জানতে পারেন যে, আওয়ামী লীগপন্থি আইনজীবীরা গোপনে ব্যালটে সিল মারছেন। তারা প্রতিবাদ জানাতে গেলে কয়েকজন আইনজীবী মারধরের শিকার হন।
পরদিন, ১৫ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমিতির অডিটরিয়ামে প্রায় ৪০-৫০ জন আইনজীবী ও শতাধিক পুলিশ সদস্য জোরপূর্বক প্রবেশ করে বিএনপি-সমর্থিত প্রার্থী ও ভোটারদের ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই হামলায় মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, মাহদিন চৌধুরী সহ বহু প্রার্থী ও সদস্য গুরুতর আহত হন। অভিযোগে নারী আইনজীবীদের মারধর ও শ্লীলতাহানির কথাও উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা রাইফেলের বাঁট, লাঠি ও বুট ব্যবহার করায় কয়েকজন আইনজীবী রক্তাক্ত জখম হন বলে দাবি করা হয়।
এছাড়াও, আইনজীবী রাসেল আহম্মেদ, ইব্রাহিম খলিল, সালাউদ্দিন রিগান সহ প্রায় তিন শতাধিক আইনজীবীকে লাঠি, রাইফেলের বাঁট ও বুটের আঘাতে আহত করার অভিযোগ রয়েছে। ভবনের বিভিন্ন কক্ষ ভাঙচুর, কাচ ভেঙে ফেলা, পুলিশের প্রবেশে সহযোগিতা এবং সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও করা হয়েছে এই মামলায়।
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...
১ দিন আগে
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড
১ দিন আগে
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...
২ দিন আগে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬
৫ দিন আগে
