তাহসানের আকস্মিক বিদায়: ২৫ বছরের সংগীত জীবনের ইতি টানছেন শিল্পী
অনলাইন ডেস্ক
জনপ্রিয় বাংলাদেশি সংগীতশিল্পী, গীতিকার এবং অভিনেতা তাহসান খান তার ২৫ বছরের দীর্ঘ সংগীতজীবন থেকে ধীরে ধীরে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে তিনি এই অপ্রত্যাশিত ঘোষণা দেন। তার এই আকস্মিক সিদ্ধান্তে ভক্ত ও শ্রোতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গত রবিবার মেলবোর্নে তার কনসার্ট চলাকালীন তাহসান মাইক্রোফোনে বলেন, 'অনেকেই লিখছেন এটা আমার শেষ কনসার্ট। শেষ কনসার্ট নয়, বরং শেষ ট্যুর। আস্তে আস্তে সংগীতজীবনের ইতি টানব। এটা স্বাভাবিক। সারাজীবন মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায় না। মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই—"দূরে তুমি দাঁড়িয়ে"—তাহলে কেমন দেখায়?'
এই ঘোষণার পরপরই কনসার্টের দর্শকরা হতভম্ব হয়ে পড়েন এবং হলজুড়ে 'না-না' ধ্বনি শোনা যায়। অনেক ভক্ত আবেগাপ্লুত হয়ে পড়েন। তবে তাহসান তার সিদ্ধান্তে অটল থেকে গান চালিয়ে যান। পরদিন এক সাক্ষাৎকারে তিনি জানান, একটি 'সাধারণ জীবনের আশায়' তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
তাহসান তার এই সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত কারণকে প্রাধান্য দিয়েছেন। তিনি বলেন, বয়স, সময় এবং জীবনের অগ্রাধিকার তাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বিশেষ করে তার মেয়ের বড় হয়ে ওঠা তার এই সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে। তার কাছে এখন মঞ্চে লাফিয়ে গান গাওয়া স্বাভাবিক মনে হয় না। তিনি এখন একজন শিল্পী হিসেবে নয়, একজন বাবা হিসেবে তার দায়িত্বের ওপর বেশি মনোযোগ দিতে চান।
ইতিমধ্যে, তাহসান তার ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছেন, যেখানে তার লাখ লাখ অনুসারী ছিল। এই পদক্ষেপ এবং সংগীত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা—দুটিই ইঙ্গিত করে যে তিনি তার ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিতে চান।
তাহসান বর্তমানে তার ২৫ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়া ট্যুরে রয়েছেন। এই ট্যুরে ব্রিসবেন, অ্যাডিলেড এবং সিডনির কনসার্টগুলোতে হাজার হাজার দর্শক তার গানে মুগ্ধ হয়েছেন। মেলবোর্নের পর পার্থে তার শেষ কনসার্ট অনুষ্ঠিত হবে।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ব্যান্ড 'ব্ল্যাক'-এর মাধ্যমে তাহসানের সংগীত জীবন শুরু হয়েছিল, যেখানে তিনি জন কবির, জাহান এবং টনির সঙ্গে কাজ করেছেন। ২০০২ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম 'আমার পৃথিবী' ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
তাহসানের এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা আশা করছেন তিনি হয়তো সাময়িক বিরতির পর ফিরে আসবেন, কিন্তু তাহসান প্রথম আলোকে জানিয়েছেন, তার গানে ফেরার সম্ভাবনা নেই।
বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প
বলিউডে অভিষেক ছবিই ছিল সুপারহিট। তবু কাঙ্ক্ষিত সুযোগের অভাবে দীর্ঘদিন ক্যারিয়ারে সংগ্রাম করতে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। একসময় অভিনয় ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে ভাগ্যের মোড় ঘুরে যায় পরপর দুটি সফল সিনেমার মাধ্যমে।সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের কঠিন সময়ের স্মৃতিচারণ করে ইয়ামি জানান, অভিনয়...
৬ ঘন্টা আগে
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...
৫ দিন আগে
বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, দেশের দর্শকরা ৩০ জুলাই থেকেই সিনেমাটি দেখতে পারবেন। বিশ্বের অধিকাংশ দেশ, যুক্তরাষ্ট্রসহ, ছবিটি মুক্তি পাবে ৩১ জুলাই।এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম চলচ্চিত্র এবং ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ কিস্তি। সিনেমাটি পরিচালনা করেছেন...
৫ দিন আগে
যুক্তরাষ্ট্রে প্রথম একক সংগীতানুষ্ঠানে মঞ্চে উঠছেন অপূর্ব
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও দর্শকদের কাছে পরিচিত। বিভিন্ন টেলিভিশন নাটকে নিজের কণ্ঠে গান শোনানোর পর এবার প্রথমবারের মতো একক সংগীতানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি।আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। অনুষ্ঠানের আয়োজন করছে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট।আয়োজকদের তথ্য...
৫ দিন আগে
